Festival

Bangladesh Midnapore Train: প্রায় ২২০০ পুণ্যার্থী নিয়ে বাংলাদেশের বিশেষ ট্রেন পৌঁছল মেদিনীপুরে, উরস উৎসবে মেতে উঠবে দুই বাংলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি:’উরস উৎসব’ উপলক্ষে বরাবরের মতো এবারও মেদিনীপুরের পুণ্য মাটিতে মিলিত হবে দুই বাংলা। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের জোড়া মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে ১২২তম উরস উৎসব।‌ সেই উপলক্ষেই বুধবার ভোর ৫ টা ৫ মিনিটে বাংলাদেশের ২১৬৫ জন পুণ্যার্থী নিয়ে স্পেশাল ট্রেন মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছল। স্বাগত জানানো হল মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। ২৪ বগির এই ট্রেনে ২১৬৫ জন পুণ্যার্থী ছিলেন। এর মধ্যে ১২৭৬ জন পুরুষ, ৮৩০ জন মহিলা এবং ৫৯ শিশু। “সাজ্জাদানশীন হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল কাদেরী আল বাগদাদী’র পরিচালনায় এবং আঞ্জুমান কাদেরিয়ার সভাপতি আলহাজ মাহবুবুল আলম দুলালের নেতৃত্বে” ট্রেনটি এবার একদিন আগেই পৌঁছলো বলে জানিয়েছেন আগত পুণ্যার্থীরা। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাতে আবার ট্রেনটি ফিরে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে।

মেদিনীপুরে পৌঁছল ট্রেন:

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের জোড়া মসজিদে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আলবাগদাদি, মওলা পাক এর ১২২তম বার্ষিক উৎসব পালিত হচ্ছে। সেই উৎসবে যোগ দিতেই বাংলাদেশের রাজবাড়ী থেকে ২৪ বগির স্পেশাল ট্রেনটি ২১৬৫ জন তীর্থযাত্রী নিয়ে মেদিনীপুরে পৌঁছেছে। এছাড়াও, সড়কপথে ও প্লেনে করে কিছুজন এসেছেন কয়েকদিন আগেই। সবমিলিয়ে প্রায় ২২০০ তীর্থযাত্রী বা পুণ্যার্থী এবার মেদিনীপুরের মাওলা পাক উরসে যোগদান করেছেন। এদিন, মেদিনীপুর স্টেশনে পুণ্যার্থীদের অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা এমকেডিএ চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। তাঁরা জানান, বাংলাদেশ থেকে মেদিনীপুর স্পেশাল ট্রেনের বন্দোবস্ত ১৯০৩ সালে প্রথম হয়েছিল। সেই রীতি মেনে আজও বছরের এই বিশেষ দিনে দুই বাংলা মিলিত হয় মেদিনীপুরের পুণ্য মাটিতে।

বরণ করে নেওয়া হল পুণ্যার্থীদের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago