Fire

Fire: মাত্র ৪ মাস আগে কিনেছিলেন, খড় বোঝাই সেই চলন্ত ট্রাক্টর নিমেষে পুড়ে ছাই! মাথায় হাত জঙ্গলমহলের কৃষকের

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রাম, ২৮ ফেব্রুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল খড় বোঝাই নতুন ট্রাক্টর। কি ভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সোমবার রাত্রি সাড়ে আটটা নাগাদ চলন্ত ট্রাক্টরে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকার হাড়িমারি এলাকায়। ইলেকট্রিকের ওভার হেডেড তার থেকে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। তবে, নয়াগ্রাম থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

চলন্ত ট্রাক্টরে আগুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নয়াগ্ৰামের কুশটিকরা থেকে একটি ট্রাকটর ধানের খড় বোঝাই করে যাদবপুর গ্রামের দিকে আসছিল। এমন সময় হঠাৎ করে হাড়িমারি এলাকায় খড় বোঝাই ট্রাক্টরটিতে আগুন লেগে যায়। ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিমেষে ভস্মীভূত হয়ে যায় ইঞ্জিন সমেত পুরো ট্রাকটরটি। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, অসিত দন্ডপাট নামে যাদবপুর গ্রামের এক ব্যক্তি মাত্র মাস চারেক আগে গাড়িটি কিনেছিলেন। এদিন, বাড়ির প্রয়োজনে অসিত নিজের ট্রাক্টরে করে খড় নিয়ে আসছিলেন। পথের মধ্যে হঠাৎই চলন্ত গাড়িতে আগুন লেগে পুরো গাড়িটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সিভিক সহ গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো গেলেও ততক্ষণে খড় বোঝাই ট্রাক্টরটি ভস্মীভূত হয়ে যায়। স্বাভাবিকভাবেই হতাশ ট্রাক্টরের মালিক!

পুড়ে ছাই নিমেষে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago