Recent

Paschim Medinipur: কাজ দিতে হবে পছন্দের ঠিকাদারকে! পশ্চিম মেদিনীপুরের দুই নেতার একই ‘আবদার’, লড়াই সামাল দিল পুলিশ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর ২৭ ফেব্রুয়ারি: গ্রাম পঞ্চায়েতের কাজের টেন্ডার জমাকে কেন্দ্র করে শাসক দলের দুই নেতার মধ্যে লড়াই! উত্তেজনা। ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হল পুলিশকে। দু’জনেরই দাবি নাকি তাঁদের পছন্দমতো ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে হবে। তৃণমূলের দুই নেতার অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম গোটা এলাকা। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। এদিকে, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে টেন্ডার জমাকে কেন্দ্র করে শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সদস্যর এই দ্বন্দ্বকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতারা।

দুই নেতার আবদার ঘিরে অশান্তি:

জানা যায়, সোমবার চন্দ্রকোনা-২ নং ব্লকের বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে পঞ্চায়েতের কাজের জন্য কন্ট্রাক্টর বা ঠিকাদারদের টেন্ডার জমা নেওয়া হচ্ছিল। আর, এই টেন্ডার জমা নেওয়াকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এমনই অভিযোগ পেয়ে ওই গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে যেতে হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। টেন্ডার জমাকে কেন্দ্র করে উত্তেজনায় নাম জড়ায় শাসকদলের চন্দ্রকোনা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ ও বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলকমল পন্ডিতের। তাঁরা নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টরদের টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন একে অপরের বিরুদ্ধে।

পঞ্চায়েত সদস্য নীলকমল পন্ডিত প্রশ্ন তোলেন, “পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁর অফিস ছেড়ে দিয়ে আজ গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে বসে কি করছেন? আজ তো টেন্ডার প্রক্রিয়ায় হার্ড কপি জমা দেওয়ার তারিখ।” পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন, কয়েকজন কন্ট্রাক্টর টেন্ডারের হার্ড কপি জমা দিতে গেলে বাধা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ। এমনকি ওই কন্ট্রাক্টরদের বের করে দেওয়া হয় এবং মারধরও করা হয়। প্রধানকে ব্যবহার করে নিজে থেকে অশান্তি সৃষ্টি করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এমনই অভিযোগ পঞ্চায়েত সদস্য নীলকমল পন্ডিতের। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ অভিযোগ করেন, “পূর্ব পরিকল্পিত ভাবেই গন্ডগোল বাঁধানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতেরই এক পঞ্চায়েত সদস্য নীলকমল পন্ডিত দু’জন কন্ট্রাক্টর বা ঠিকাদার নিয়ে আসেন তাঁদের টেন্ডার জমা দেওয়ার জন্য। ওদের টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্য কেনো এতো সচেষ্ট উনিই বলতে পারবেন। তবে, সরকারি নিয়ম অনুযায়ী কোনও কন্ট্রাক্টর আগের দেওয়া কাজ অসম্পূর্ণ রাখলে তাদের পুনরায় কাজ দেওয়া হবেনা তা আগেই সব কন্ট্রাক্টরদের ডেকে মিটিং করে জানিয়ে দেওয়া হয়েছিল। আর পঞ্চায়েত সদস্য যে দু’জন কন্ট্রাক্টরকে নিয়ে এসে অভিযোগ করছে ওই দু’জন তাঁদের দেওয়া আগের কাজ সম্পন্ন করতে পারেননি। আর, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ের কাজ দেখভাল করতেই পারি।” পঞ্চায়েত সমিতির সভাপতির সুরেই সুর মিলিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান স্নিগ্ধা ঘোষ। টেন্ডার জমা নেওয়াকে কেন্দ্র করে শাসকদলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সদস্যর দ্বন্দকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।চন্দ্রকোনার বিজেপি নেতা রাজীব পাল জানান, “সারা বাংলা জুড়েই তৃণমূলের গোষ্ঠী কোন্দল লেগে রয়েছে। আসলে এসব নিজেদের মধ্যে কে কত বেশি কাটমানি খাবে তার টানাপোড়েন। সাধারণ মানুষ এদের জন্য ভুগছে। কাজ বন্ধ হয়ে পড়ে থাকছে।”

গ্রাম পঞ্চায়েতের টেন্ডার ঘিরে অশান্তি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago