Flooded

প্রাণে বাঁচলেন ভানুপ্রতাপ! পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জলের তোড়ে ভেসে যাওয়া গাড়ির চালক-কে উদ্ধার করলেন স্থানীয়রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: সাত সকালেই ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা! জলের তোড়ে ভেসে গিয়েছিলেন গাড়ি সমেত চালক। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর টাকশাল যাওয়ার রাস্তায় জুলি এর চাতালটিতে এই দুর্ঘটনা ঘটেছিল! প্রবল জলস্রোত একটি প্রাইভেট কারকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এই গাড়ির মধ্যেই গাড়ির চালক ছিলেন। দীর্ঘক্ষণ চালকের খোঁজ পাওয়া যায়নি! নেমে এসেছিলো শোকের ছায়া। অবশেষে, চালককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা।

ভেসে যাওয়া গাড়ি উদ্ধারে স্থানীয়রা :

জানা গেছে, শালবনী টাকশালের বিআরবি আধিকারিক মিঃ ভানুপ্রতাপ বাজার করে ফিরছিলেন। কিন্তু, টাকশাল কলোনিতে প্রবেশ করার রাস্তায় জুলি চাতালটিতে বা কালভার্টের উপর দিয়ে জল বইছিল হু হু করে! স্থানীয়দের বাধা না শুনে, তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রবল জলস্রোত গাড়ি সমেত তাঁকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তবে, তিনি দরজা খুলে কোনমতে অন্য পাড়ে গিয়ে ওঠেন বলে জানা গেছে। তবে, প্রায় আধ ঘন্টা তাঁর খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পড়েছিলেন সকলে। অবশেষে, তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা পুলিশের সহযোগিতায় ভেসে যাওয়া গাড়িটিকেও থেকে উদ্ধার করেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago