Government

Paschim Medinipur: করোনায় মৃতের পরিবারকে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা সরকারি অনুদান, পশ্চিম মেদিনীপুরে এখনও অবধি মৃত ৫১০

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: সুপ্রিম কোর্টের নির্দেশ (৩০ জুন, ২০২১) অনুযায়ী সরকারের পক্ষ থেকে করোনায় মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য। দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশিকা পাঠানোর পর, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে আর্থিক অনুদান দেওয়ার কাজ। যথারীতি পশ্চিম মেদিনীপুর জেলাতেও দেওয়া হচ্ছে আর্থিক অনুদান। ইতিমধ্যে, জেলার প্রায় ৫৬ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি অনুদানের টাকা। এদিকে, শনিবার পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৫১০ জনের। স্বাভাবিকভাবেই আরও প্রায় ৪৫৪ টি পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়া হবে। এজন্য, মৃতের নিকটাত্মীয়কে সংশ্লিষ্ট বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। তবে, প্রয়োজনে জেলা স্বাস্থ্য দপ্তরেও যোগাযোগ করা যেতে পারে। এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা।

জেলা প্রশাসনের তরফে তুলে দেওয়া হচ্ছে আর্থিক অনুদান :

সরকারি নির্দেশিকা :

গত ১৮ নভেম্বর রাজ্য সরকার নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিয়েছে, কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে। তারপরই জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলার ৫৬ টিরও বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক অনুদানের টাকা (চেক)। প্রশাসন সূত্রে জানা গেছে, এই খাতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের খরচ হতে পারে ২ কোটি ৫৫ লক্ষ টাকারও বেশি। প্রতিটি জেলার বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা খরচ করা হবে বলে জানা গেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “মৃতের নাম, ঠিকানা, ডেথ সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ সহ নিকটাত্মীয়কে আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিডিও কিংবা এসডিও অফিসে। প্রয়োজনে তাঁরা জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতেও পারেন।” এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৬ জন (খড়্গপুর ৩, মেদিনীপুর ২, পিংলা ১)। গত ৭ দিনে জেলায় মৃত্যু হয়নি কারুর। এখনও অবধি জেলায় করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫১০ জনের।

আবেদন পত্রের বয়ান :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago