Recent

পাত্রপক্ষ পৌঁছনোর আগেই বাড়িতে হাজির পুলিশ! পশ্চিম মেদিনীপুরে নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরাতে এক নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করলো চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ। জানা যায়, রবিবার ঝাঁকরার বাসিন্দা নজরুল বায়েনের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করা হয় তাঁর বাড়িতেই। তবে, পাত্রপক্ষ হাজির হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ হাজির হয় নজরুল বায়েনের বাড়িতে। প্রশাসনের লোকজনকে দেখে নাবালিকার বাড়ির লোক ভয় পেয়ে যান! উৎসুক পাড়া-প্রতিবেশীরা ভিড় জমান। ঘটনা ঘিরে দেখা দেয় চাঞ্চল্য।

বাড়িতে হাজির পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা :

এনিয়ে অবশ্য পরিবারের লোকজনের দাবি, এদিন বিয়ের আয়োজন ছিলনা। শুধুমাত্র সম্বন্ধ বা মেয়ে দেখার অনুষ্ঠান ছিল। সম্বন্ধ ঠিক হলে তারপরই বিয়ের দিন ঠিক হওয়ার কথা ছিল। যদিও, মেয়ের বাড়ির পক্ষ থেকে বাড়িতে রান্নাবান্না থেকে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। প্রশাসনের আধিকারিক বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনের সাথে কথা বলেন। প্রশাসনের পক্ষ নির্দেশ দেওয়া হয়, বিয়ে বা কোনও রকমের অনুষ্ঠান যেন না করা হয়। এমনকি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও ভাবেই মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এমনই মুচলেকাও নেওয়া হয় নাবালিকার বাবা নজরুল বায়েনের কাছ থেকে। জানা যায়, নজরুল বায়েনের নাবালিকা মেয়ের বয়স মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী বর্তমানে ১৭ বছর ৪ মাস ২৫ দিন। একাদশ শ্রেণীর ছাত্রী, পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক স্কুলে পড়াশোনা করে। নাবালিকার বাবা ও পরিবার প্রশাসনের নির্দেশ মেনে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেনা বলেই জানিয়েছেন।

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago