Health

Midnapore Health: দীর্ঘ আড়াই বছর পর স্বাস্থ্য দপ্তরের এক্সিকিউটিভ কমিটির বৈঠক! পশ্চিম মেদিনীপুরের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক সিদ্ধান্ত

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: দীর্ঘ আড়াই পর পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। মেদিনীপুর শহরে অবস্থিত জেলাশাসকের কার্যালয়ের পুরানো ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসক আয়েশা রানী এ, সম্পাদক তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) পীনাকী রঞ্জন প্রধান, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র- প্রমুখদের উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বৈঠকে। জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে যে সমস্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে বা কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, সেগুলি দ্রুত শেষ করার বিষয়েই মূলত জোর দেওয়া হয়েছে এই বৈঠকে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সারেঙ্গী জানিয়েছেন, “জেলার প্রায় ৬০০-টি জায়গায় হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ চলছে বা কাজের অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে, সেগুলি আগামী ৩-৪ মাসের মধ্যে শেষ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।” তাঁর মতে, সবমিলিয়ে প্রায় ৪৫০-টি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র সংস্কার এবং প্রায় ১৫০-টি নতুন ভবন নির্মাণের কাজ এই সময়ের মধ্যে শেষ হবে।

গত ৩ আগস্ট দায়িত্ব নিয়েছেন জেলার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী:

প্রসঙ্গত উল্লেখ্য, আগস্ট মাসের প্রথম সপ্তাহেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌম্যশঙ্কর সারেঙ্গী। তারপরই তিনি ঘাটাল হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শন করেছেন দাঁতন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। বৃহস্পতিবার শালবনী সুপার স্পেশালিটি এবং তারপর খড়্গপুর মহাকুমা হাসপাতাল, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। বুধবার তিনি জানিয়েছেন, “আগামী এক মাসের মধ্যে জেলার সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করার চেষ্টা করছি।” উল্লেখ্য যে, সম্প্রতি গড়বেতা হাসপাতালের ছাদ ভেঙে এক শিশু সহ কয়েকজন আহত হয়েছিলেন। বেহাল পরিকাঠামো ঘাটাল ও খড়্গপুর মহকুমার বেশ কিছু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রেরও। সেদিকেও নজর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। বুধবারের বৈঠকে স্কুল হেলথ বা বিদ্যালয় স্বাস্থ্যের উপর-ও জোর দেওয়া হয়েছে। জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। পড়ে থাকা সমস্ত কাজ চলতি বছরের মধ্যেই শেষ করার বিষয়ে আলোচনা করা হয়েছে।” এই মুহূর্তে, জেলার ডেঙ্গু, ম্যালেরিয়া ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।‌ তবে, শিশুদের মধ্যে ভাইরাল জ্বরের প্রকোপ বেড়েছে বলেও তিনি মেনে নিয়েছেন তিনি। তবে, এনিয়ে আতঙ্কিত না হয়ে, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ-ও দিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago