Health

Fake Certificate: ভুয়ো সার্টিফিকেট চক্রের খপ্পরে এবার পশ্চিম মেদিনীপুরের CMOH স্বয়ং! NVF চাকরি পাইয়ে দিতে জাল শংসাপত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: রাজ্য জুড়ে সক্রিয় দালালচক্র। তা সে চাকরি পাইয়ে দেওয়া হোক, কিংবা ভুয়ো শংসাপত্র (Certificate) জোগাড় করে দেওয়া! এসএসসি, প্রাইমারি নিয়োগ নিয়ে যখন উত্তাল রাজ্য ঠিক সেই সময়ই একটি ভুয়ো ‘মেডিক্যাল সার্টিফিকেট’ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল পশ্চিম মেদিনীপুরে। তাঁর সই জাল (Fake Sign) করে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে দাবি করে, জেলা পুলিশ সুপার, জেলাশাসক এবং রাজ্যের NVF আধিকারিকের কাছে লিখিত অভিযোগপত্র দায়ের করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা স্বয়ং। উল্লেখ্য যে, ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট জমা করে, নিজেকে ‘আনফিট’ দেখিয়ে NVF-এর চাকরিতে পোষ্যকে (ছেলে-মেয়ে-আত্মীয়কে) চাকরি পাইয়ে দিতেই এই ধরনের প্রতারণার আশ্রয় দেওয়া হয়েছিল বলে প্রাথমিক অনুমান।

CMOH পশ্চিম মেদিনীপুর:

ঘটনা প্রসঙ্গে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা বলেন, “এমন একটি সার্টিফিকেট আমাদের দপ্তরে আসেও কোনও বিশেষ কারণে। যেটি দেখার পর আমার দপ্তরের কর্মীদের সন্দেহ হয়। সার্টিফিকেটটি আমাকে দেখান। আমি দেখি সার্টিফিকেটটি ভুয়ো। এমন কোনও সার্টিফিকেট আমরা ইস্যু করিনি। সার্টিফিকেটে একাধিক জায়গায় টেকনিক্যাল ভুল আছে আছে সঙ্গে কোনও ভাবেই মিলছে না। এমনকি আমার সইটি নকল! এই ঘটনা আমার নজরে আসার পর বিষয়টি লিখিত ভাবে যেখানে জানানো দরকার জানিয়েছি।” আরও দুটি এমন ঘটনা জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসেছে বলে জানা গেছে। সে গুলিও ভুয়ো বলে চিহ্নিত হয়েছে। দপ্তর থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

সেই ফেক সার্টিফিকেট:

জানা গিয়েছে, গত ২৩ জুন ২০২২ তারিখে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে এনভিএফ দিলীপ নায়েক, রেজিঃ নং-১৬০৯০০৭৩ নামে একটি মেডিক্যাল আনফিট সার্টিফিকেট প্রদান করা হয়েছে! সার্টিফিকেটে দেখা যাচ্ছে এই দিলীপ নায়েকের বাড়ি, পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায়। হাত ফেরি হয়ে এই সার্টিফিকেট আসে পশ্চিম মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীকের হাতে। তিনি দেখেই ধরে ফেলেন। এই মেডিক্যাল আনফিট সার্টিফিকেটটি ভুয়ো! ঘটনা ধরা পড়ার পরেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের লিখিত ভাবে জানিয়ে দেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, কর্মরত এনভিএফ কর্মী নিজেকে মেডিক্যাল আনফিট দেখাতে পারলে, তাঁর পোষ্য-র জন্য ওই চাকরির আবেদন করতে পারবেন। আর তাই, সারা রাজ্য জুড়ে কখনও পৌরসভা থেকে কখনও স্বাস্থ্য দপ্তর থেকে ভুয়ো ডেথ সার্টিফিকেট বা আনফিট সার্টিফিকেট ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে পুলিশ ও প্রশাসনের একটি বিশেষ সূত্র জানাচ্ছে।

CMOH এর কার্যালয়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago