Health

দৈনিক সংক্রমণ সামান্য কমলো দেশে! পশ্চিম মেদিনীপুরে এক শিশু সহ সংক্রমিত ২২, রাজ্যে জ্বরের কারণে মৃত্যু ৭ শিশুর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ সেপ্টেম্বর: গত একদিনে দেশে অনেকটাই কমলো করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩o হাজার ৭৭৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৩৫ হাজার ৬৬২। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩০৯ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৮১ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮০ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৩১ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৮৫ লক্ষ ৪২ হাজার ৭৩২ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, দেশে সংক্রমণ কমলেও রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে সকলের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি মালদহেও ক্রমশ থাবা বসাচ্ছে জ্বর। যার জেরে মৃত্যু হচ্ছে একের পর এক শিশুর। শনিবার গভীর রাতেই প্রাণ হারিয়েছে আরও এক শিশু। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ দিনে জ্বরের জেরে মৃত্যু হয়েছে মোট সাতজনের। অবস্থা এতটাই বেগতিক যে, ইতিমধ্যেই শিশুবিভাগে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিশু চিকিৎসকদের ছুটিও বাতিল করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৬৩৫ জন (শনিবার ছিল ৭২৮ জন), মৃত্যু হয়েছে ১১ জনের (শনিবার মৃত্যু হয়েছিল ১২ জনের)। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২২ জন। এর মধ্যে, শুধু খড়্গপুরে রেল সূত্রে ৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। আইআইটি সূত্রে ১ জন ও শহরে আরও ১ জন সহ মোট ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে খড়্গপুরে। মেদিনীপুর শহরে ৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, গড়বেতা – ৩ নং ব্লকের কিয়াবনীতে এক মা ও তার শিশু পুত্র (৫) এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। এছাড়াও, ঘাটাল মহকুমায় ২ জন এবং নারায়ণগড়, দাঁতনে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। মেডিক্যাল কলেজ সূত্রে ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago