দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: মাছ ধরতে বেরিয়ে আর ফিরতে পারলেন না! অস্বাভাবিক মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের এক যুবকের। শনিবার রাতে কেশিয়াড়ির গিলাগেড়িয়া এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভোলানাথ নায়েক (৩২)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, পেশায় সাইকেল মিস্ত্রি ভোলানাথ শনিবার বিকেলে বৃষ্টির পর, বাইকে চেপে পাশের জমিতে মাছ ধরতে বেরিয়েছিলেন। রাত হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফিরলে, খোঁজ শুরু করে পরিবার। রাত ন’টা নাগাদ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে, মাঠে জলের মধ্যে মৃত অবস্থায় ভোলানাথ-কে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। পাশেই রাস্তার ধারে বাইক দাঁড় করানো ছিল। দেহের কাছে মাছ ধরার সরঞ্জামও পড়ে ছিল। যুবকের মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে! পুলিশ দেহ উদ্ধার করেছে রাতেই। রবিবার ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…