Health

Purulia: স্নান করতে যাচ্ছিলেন, ঝাঁপিয়ে পড়ল উন্মাদ কুকুর! বিরল অস্ত্রপচার করে মৃতপ্রায় মহাদেবকে বাঁচাল জঙ্গলমহলের মেডিক্যাল কলেজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পুরুলিয়া, ২৩ এপ্রিল:দুপুরবেলা পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় একটি অসুস্থ বা উন্মাদ কুকুর (Rabid/Mad Dog) তাড়া করে এবং তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর মুখ, ঠোঁট, গাল, নাক রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত করে। ডানদিকের গাল ও নাকের মাংস ভয়ঙ্করভাবে ছিন্নভিন্ন হয়ে যায়! পুরুলিয়া জেলার নাদিয়াড়া এলাকায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত হওয়া ওই ব্যক্তির নাম মহাদেব গোপ (৫০)। এরপরই, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ (Purulia Deben Mahato Medical College and Hospital) এর সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে তাঁর মুখের অবস্থা দেখে শিউরে ওঠেন সকলে! অসম্ভব যন্ত্রণা ও প্রচুর রক্তক্ষরণের ফলে দেবেন তখন মৃতপ্রায়।

আহত ও ক্ষতবিক্ষত মহাদেব গোপ :

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, ক্ষতর ধরণ দেখে সার্জারি বিভাগ থেকে রোগী-কে পাঠানো হয় নাক-কান-গলা (ENT) বিভাগে। সেখানকার বিভাগীয় প্রধান তথা অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ অতীশ হালদার জরুরি ভিত্তিতে ডাক্তার মনোজ খান এবং ডাক্তার বুবাই মন্ডল-কে নিয়ে সার্জিকাল টিম তৈরি করেন। রোগীর অবস্থা ততক্ষণে এতই গুরুতর যে অজ্ঞান করা যাবে কিনা সে বিষয়ে সন্দেহ ছিল। নিয়মমাফিক তাঁকে জলাতঙ্কের ইনজেকশন ও ক্ষতস্থানে ইমিউনোগ্লোব্যুলিন দেওয়া হয়। এরপর, কাটা জায়গাগুলোতে ইনজেকশন দিয়ে অবশ করে পেশেন্টের ক্ষতস্থান জোড়া লাগানোর কাজ শুরু হয়। ডাঃ হালদার জানান, যদিও কুকুরে কামড়ালে সেলাই করতে নেই, তবুও মহাদেববাবু এত ভয়ংকরভাবে আহত ছিলেন যে রক্তপাত হয়ে প্রাণহানির আশঙ্কা থাকায়, অস্ত্রোপচার ও সেলাই করা হয়।

অস্ত্রপচারের পর :

এরপরই শুরু হয় ঝুঁকিপূর্ণ ও বিরল সেই অস্ত্রোপচার। প্রত্যন্ত জঙ্গলমহলের পুরুলিয়াতে, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাত্র দু’বছর আগে প্রতিষ্ঠিত হয় দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সেই হাসপাতালের ইএনটি বিভাগের (ENT Department) প্রধান ডক্টর অতীশ হালদার, ডক্টর মনোজ খান এবং ডক্টর বুবাই মণ্ডলের অসাধারণ অস্ত্রোপচারের সৌজন্যে নতুন জীবন পান মহাদেব গোপ। প্রত্যন্ত জঙ্গলমহলের সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে এরকম কঠিন অপারেশন করে নিঃসন্দেহে এক নজির সৃষ্টি করলো পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট সব মহল।

Purulia Deben Mahato Medical College and Hospital :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago