Recent

West Midnapore: ৬ মাস পর পানীয় জল পেল পশ্চিম মেদিনীপুরের বিজেপি প্রভাবিত গ্রাম! তৃণমূলের বিরুদ্ধে পোস্টার পড়তেই জুড়ল পাইপলাইন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল:জুড়ালো তৃষ্ণা! প্রায় ছ’মাস পর জলের ট্যাপ দিয়ে পড়ল পানীয় জল। দু’দিন আগেই শাসকদলের বিরুদ্ধে পড়েছিল পোস্টার। পোস্টার পড়েছিল, “ছয় মাস ধরে পানীয় জল বন্ধ। TMC নেতারা চুপ কেন? জবাব চাই, জবাব দাও।” সেই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে, শনিবার থেকে পানীয় জলের লাইন জুড়ে দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীপুর গ্রামের ওই বুথটি বিজেপির দখলে। আর, ওই এলাকাতেই মাস ছয়েক আগে, রাস্তার কাজের জন্য জলের লাইন কাটা হয়েছিল। তারপর আর সেই লাইন জোড়া হয়নি। এই গরমের মধ্যেও প্রায় ৩-৪ কিলোমিটার দূরে মাঠের মাঝখানে মিনি বা সেলো থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছিল গ্রামের মহিলাদের! গরমে কষ্ট ক্রমশঃ বাড়ছিল। অবশেষে, প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা। বিজেপির শ্রীপুর বুথ কমিটির নেতৃত্বে প্রতিবাদ জানিয়ে পোস্টার দেওয়া হয় সর্বত্র। তারপরই, নড়েচড়ে বসে প্রশাসন। জলের পাইপলাইন জুড়ে দেওয়া হয়।

তৃণমূলের বিরুদ্ধে পোস্টার :

উল্লেখ্য, পাড়ায় পাড়ায় পানীয় জলের ট্যাপ থাকলেও, শ্রীপুর এলাকায় সেই ট্যাপ বা জলের কল থেকে জল পড়ছিলো না প্রায় ছ’মাস। প্রায় মাস ছয়েক আগে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণের সময় জলের যে লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল, গত ছ’মাস ধরে তা সংযোগ করা হয়নি! ফলে, জল পাচ্ছিলেন না শ্রীপুর সহ নন্দীপুর, পাটপুকুরের একাংশও। এদিকে, গ্রামে নলকূপ থাকলেও, জলস্তর নেমে যাওয়ায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছিল! বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ ছিল, “শ্রীপুর গ্রামটি বিজেপি প্রভাবিত এলাকা। তাই, ইচ্ছে করেই পাইপ লাইন সংযোগের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি!” গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই বৃহস্পতিবার-ই জানিয়েছিলেন, “PWD কাজের জন্য পাইপলাইন কাটা হয়েছিল। কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” তবে, শুক্রবার এই বিষয়ক সংবাদ প্রকাশিত হওয়ার পরই শনিবার তড়িঘড়ি পাইপলাইন জুড়ে দেওয়া হয়। ঘাটালের বিডিও ধ্রুবজ্যোতি প্রামানিক শনিবার বলেন, “একটা সমস্যা হয়েছিল। পদক্ষেপ নেওয়া হয়েছে।”

অবশেষে কষ্ট দূর হতে চলেছে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago