Health

Midnapore: পশ্চিম মেদিনীপুরের ৭টি হাসপাতালে ২০ শয্যার ‘অতিমারী’ ওয়ার্ড, খড়গপুরে হাইব্রিড CCU! উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: অতিমারী-র জন্য আর অপেক্ষা করে বসে থাকা নয়! তার আগেই, মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। রাজ্যের ৫৬টি হাসপাতালে তাই সম্পূর্ণ নতুনভাবে ২০ শয্যার কোভিড ওয়ার্ড বা অতিমারী ওয়ার্ড গড়ে তোলা হয়েছে। তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি হাসপাতাল। বৃহস্পতিবার বিকেল ৩-টে নাগাদ উন্নত ও আধুনিক পরিকাঠামো যুক্ত এই ওয়ার্ডগুলির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার যে ৭-টি হাসপাতালে এই ওয়ার্ড (Covid Ward) নির্মিত হয়েছে, সেগুলি হল যথাক্রমে- চন্দ্রকোনা রোডের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতাল, কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতাল, সবং গ্রামীণ হাসপাতাল, মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতাল, গড়বেতা গ্রামীণ হাসপাতাল, সোনাখালি গ্রামীণ হাসপাতাল এবং কেশপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গড়ে প্রায় ৮০-৮৫ লক্ষ টাকা ব্যয়ে এই ওয়ার্ডগুলি নির্মিত হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

তৈরি হয়েছে এরকমই নতুন কোভিড ওয়ার্ড বা অতিমারী ওয়ার্ড:

অন্যদিকে, রাজ্যের বেশ কয়েকটি (১৩টি) হাসপাতালের সাথে সাথেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালেও বৃহস্পতিবার ২৪ শয্যা বিশিষ্ট একটি হাইব্রিড সিসিইউ (Hybrid CCU) ইউনিটের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় কোটি টাকারও বেশি ব্যয়ে এই ওয়ার্ড বা ইউনিট নির্মিত হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। বহু প্রতীক্ষিত এই হাইব্রিড সিসিইউ ইউনিটের উদ্বোধনের ফলে এই এলাকার বাসিন্দারা আরো উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বৃহস্পতিবার সকালে জানিয়েছেন। এছাড়াও, মুখ্যমন্ত্রী এদিন প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টিগ্রেটেড ক্লিনিকাল বিল্ডিংয়ের (IC Building) সংস্কার প্রকল্পের শিলান্যাসও করবেন। এদিকে, এই উদ্বোধন ও শিলান্যাস ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চরম তৎপরতা শুরু হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago