Weather Update

Weather Update: গভীর নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি চলবে মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রামে! ফুঁসছে দীঘার সমুদ্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২ আগস্ট: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকেই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার এই সমস্ত জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ (yellow alert) জারি করা হলেও বুধবার ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে এই জেলাগুলিতে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। বুধবারও তেমনটাই পূর্বাভাস জারি করা আছে আবহাওয়া দপ্তরের তরফে। আজ, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বাংলাদেশ উপকূলে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আকাশ একটু একটু করে পরিষ্কার হতে পারে। তবে, নিম্নচাপের হাত ধরে বৃষ্টি আসায় খুশি দক্ষিণবঙ্গের কৃষকরা!

ফুঁসছে দীঘার সমুদ্র:

অন্যদিকে, গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তার জেরে চেহারা বদলে গিয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলেছে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ উপকুলবর্তী এলাকার সমুদ্রের। বুধবার সকাল থেকেই ঘন কালো মেঘে মুখ ঢেকেছে দীঘা সহ উপকূলবর্তী এলাকার আকাশ। সকালে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ৫০-৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। পূর্ণিমার কোটালের ধাক্কায় সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। বড় বড় ঢেউ এসে গার্ড ওয়ালে ধাক্কা মারছে। বুধবার সকাল দশটা-এগারোটার পর থেকেই দীঘার সমুদ্র ভয়ংকর চেহারা নেয়। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে দীঘা পুলিশ প্রশাসনের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago