Health

উদ্বোধনের অপেক্ষায় শালবনীর অক্সিজেন প্ল্যান্ট, সম্পূর্ণ হওয়ার পথে মেদিনীপুর মেডিক্যালের দু’টিও

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: তৃতীয় ঢেউয়ের প্রভাব কতখানি পড়বে তা নিয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তবে, দেশে সংক্রমণের ওঠানামা লেগে রয়েছে! কেরালার মতো রাজ্যগুলিতে তৃতীয় ঢেউ এসে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গত চব্বিশ ঘণ্টাতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের গন্ডী অতিক্রম করেছে। আক্রান্ত ৪১,৯৬৫ (সুস্থ ৩৩,৯৬৪) এবং মৃত্যু সংখ্যা ৪৬০। এই পরিস্থিতিতে, প্রতিটি রাজ্যকেই তৃতীয় ঢেউ মোকাবিলায় ‘প্রস্তুত’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যে জেলাশাসকদের নিয়ে বৈঠক হয়েছে। প্রতিটি মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতাল ছাড়াও সরকারি হাসপাতালের পরিকাঠামো ও অক্সিজেন প্ল্যান্ট নিয়ে শেষ মুহূর্তের কাজকর্ম চলছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২ টি অক্সিজেন প্ল্যান্টের কাজই চলছে জোরকদমে। জানিয়েছেন অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। এর মধ্যে, পি এস এ (PSA- Pressure Swing Adsorption) অক্সিজেন প্ল্যান্টের কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে, এল এম এ (LMA- Liquid Medical Oxygen) অক্সিজেন প্ল্যান্টের কাজও চলছে অত্যন্ত দ্রুতগতিতে।

প্রস্তুত শালবনীর অক্সিজেন প্ল্যান্ট (নিজস্ব চিত্র) :

এদিকে, শালবনী সুপার স্পেশালিটি (বর্তমানে, করোনা হাসপাতাল) হাসপাতাল চত্বরে গড়ে ওঠা পি এস এ (PSA- Pressure Swing Adsorption) অক্সিজেন প্ল‌্যান্টের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস। ইতিমধ্যে, পরীক্ষামূলক ভাবে (Demonstration) দেখে নেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। উদ্বোধনের বিষয়ে ডাঃ বিশ্বাস জানিয়েছেন, “জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা এই বিষয়টি দেখবেন। তাঁদের অনুমতি নিয়ে উদ্বোধনের বিষয়টি চূড়ান্ত করা হবে।” এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৭ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্যেও সামান্য বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়, মৃত্যু হয়েছে ১৩ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪০ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ।

শেষ মুহূর্তের কাজ চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও (নিজস্ব চিত্র) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago