Movement

শূন্যপদের সংখ্যা ৮৭ হাজার! অবিলম্বে SSC পরীক্ষার দাবিতে মেদিনীপুর শহরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা (SLST- State Level Selection Test) নেওয়ার দাবিতে মেদিনীপুর শহরে চাকরিপ্রার্থীরা অবস্থান-বিক্ষোভে সামিল হলেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় হাজারখানেক চাকরিপ্রার্থী এদিন জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়ে দাবি তোলেন, “তথ্যের অধিকার আইন এবং শিক্ষা দপ্তর সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজ্যের সমস্ত স্কুল মিলিয়ে প্রায় ৮৭ হাজার শূন্যপদ আছে। তা পূরণ করার জন্য অবিলম্বে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে, SLST পরীক্ষা নেওয়া হোক। রাজ্য সরকার একটা পরীক্ষা নিয়ে নিয়োগ করতে করতেই ৫-৬ বছর কাটিয়ে দিচ্ছে! শিক্ষিত বেকারদের প্রতি এই বঞ্চনা থেকে অবিলম্বে মুক্তি দিন জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

মেদিনীপুর শহরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ :

প্রসঙ্গত, ২০১৬ সালের পর রাজ্যে এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ। রাজ্যে প্রায় ৮৭ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে বিভিন্ন স্কুলে। এমনটাই দাবি তুলে আন্দোলনকারীরা আজ জেলা শহর মেদিনীপুরে মিছিল করেন এবং জেলাশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করা হোক, সেই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থানে বসেন তাঁরা। জেলাশাসকের কাছে লিখিত ডেপুটেশনও দেওয়া হয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago