Health

করোনার ওষুধ DRDO-র 2G কাদের উপর, কিভাবে প্রয়োগ করা যাবে, জানিয়ে দিল সংস্থা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২ জুন: গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের মাধ্যমে প্রকাশ পায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO- র করোনা ওষুধ ২ডিজি। দাম ধার্য করা হয়েছিল ৯৯০ টাকা প্রতি স্যাশে। যদিও রাজ্যগুলিকে ভবিষ্যতে এই দামের ওপর বিশেষ ছাড় দেওয়া হবে বলে কেন্দ্রের তরফ জানানো হয়েছে। এবার প্রকাশ পেলো এই ওষুধ ব্যবহারের নির্দেশিকা।

করোনার ওষুধ DRDO-র 2G কাদের উপর, কিভাবে প্রয়োগ করা যাবে, জানিয়ে দিল সংস্থা :

DRDO-র তরফ থেকে জানানো হয়, করোনা আক্রান্ত রোগীদের সর্বোচ্চ ১০ দিন এই ওষুধ দেওয়া যাবে। এছাড়া, যে সমস্ত রোগীরা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হৃদরোগের সমস্যা অথবা শ্বাসকষ্টে ভুগছেন তাঁদের সমস্ত রকমের পরীক্ষা করার পরেই যেনও এই ওষুধ দেওয়া হয়। অন্যদিকে, অন্তঃসত্ত্বা অথবা শিশুকে মাতৃদুগ্ধ পান করান, এমন মহিলাদের উপর এই ওষুধের প্রয়োগে নিষেধ রয়েছে। এই সমস্ত সমস্যা ছাড়া যেকোনও রোগীকেই করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এই ওষুধ দেওয়া যেতে পারে। তবে ১৮ বছরের নিচে ২-ডিজি প্রয়োগে নিষেধাজ্ঞা রয়েছে।

করোনার ওষুধ DRDO-র 2G কাদের উপর, কিভাবে প্রয়োগ করা যাবে, জানিয়ে দিল সংস্থা :

দ্বিতীয় ট্রায়ালের পর দিল্লি, ইউপি, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বেঙ্গালুরু, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার ২৭ টি করোনা হাসপাতালে এই ওষুধ পাঠানো হয়। প্রায় ২২০ জন রোগীর ওপর পরীক্ষার পর সেখান থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় অনুমোদন পায় ২-ডিজি। হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিস ল্যাব এবং ডিআরডিও ইন্ডিয়ার (DRDO) যৌথ প্রয়াসে এই ওষুধটি তৈরি হয় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাল্যাইড সায়েন্স বা ইনমাসে (INMAAS)। উল্লেখ্য, ওষুধটি একটি পাউডার আকারে এক একটি স্যাশেতে থাকবে, যা জলে গুলে রোগীকে খাওয়ানো হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতে ভারতীয় চিকিৎসা ক্ষেত্র এবং ভারতীয় বৈজ্ঞানিকদের এটি একটি যুগান্তকারী আবিষ্কার।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago