IIT KHARAGPUR

IIT Kharagpur: বছরে ২ কোটি ৬০ লক্ষ টাকা বেতনের চাকরি পেলেন আইআইটি খড়্গপুরের পড়ুয়া! কোটি টাকার অফার একাধিক জনকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ডিসেম্বর: চাকরির বন্যা আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)! বছরে কোটি টাকা বেতনের চাকরির অফার পেলেন একাধিক পড়ুয়া। সর্বোচ্চ ২ কোটি ৬০ লক্ষ টাকা (2.6 Cr. CTC) বেতনের চাকরি পেলেন এক পড়ুয়া। ক্যাম্পাসিংয়ের (প্লেসমেন্ট সেশনের) প্রথম দিনে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৭৬০-টিরও বেশি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) পেয়েছেন বলে জানা গেছে আইআইটি সূত্রে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অর্থাৎ ক্যাম্পাসিংয়ের প্রথম দিন ১৬-টি আন্তর্জাতিক অফার পেয়েছেন পড়ুয়ারা। এর মধ্যে, ২ জন পেয়েছেন বছরে কোটি টাকার (CTC) চাকরির অফার। সর্বোচ্চ ২ কোটি ৬০ লক্ষ টাকার (CTC) অফার পেয়েছেন এক পড়ুয়া।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

জানা গেছে, প্রথম দিনই অ্যাপল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কয়ার পয়েন্ট ইত্যাদি মোট ৩৪-টি কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় বা ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছে। আইআইটি খড়গপুরের পড়ুয়ারা (Students of IIT Kharagpur) এবার আটশো (৮০০)’র বেশি ইন্টার্নশিপ অফার পেয়েছেন বলে জানা গেছে। সফটওয়্যার (software), এনালিটিক্স (analytics), কনসাল্টিং (consulting), ফাইন্যান্স এন্ড ব্যাংকিং (finance & banking) প্রভৃতি ক্ষেত্রে ইন্টার্নশিপ (internship) এর সুযোগ পেয়েছেন বলে জানা গেছে আইআইটি সূত্রে। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সিডিসি (CDC/ Carrer Development Centre)’র চেয়ারম্যান এ. রাজাকুমার পড়ুয়াদের এই সাফল্যে উচ্ছ্বসিত। তিনি অংশগ্রহণকারী সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago