IIT KHARAGPUR

IIT Kharagpur: অভিশপ্ত রবিবার! ১৪ দিনের মাথায় ফের অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ৪ মাসে ৩ মেধাধী ছাত্রের ‘আত্মহত্যা’ ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ মে: চলতি বছরের ১২ জানুয়ারি (রবিবার)-র পর ২০ এপ্রিল (রবিবার); আর তারপর আজ ৪ মে (রবিবার)! ফের আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোল জেলা ও রাজ্য জুড়ে। রবিবার (৪ মে) ভোরে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামার (Asif Qamar)-এর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ! আসিফ আইআইটি খড়্গপুরের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৪ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার রাত থেকেই আসিফের রুমের দরজা লাগানো ছিল বলে পুলিশ ও আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে। সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেও যখন ব্যর্থ হন, তখনই খবর দেওয়া হয় পুলিশে। ভোর সাড়ে তিনটা নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আসিফ বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ ও IIT কর্তৃপক্ষের তরফে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। জানা গেছে, পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন খড়গপুরের উদ্দেশ্যে। পুলিশের প্রাথমিক অনুমান ‘আত্মহত্যা’ হলেও, ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

মহম্মদ আসিফ কামার:

বিজ্ঞাপন (Advertisement):

IIT সূত্রে জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র আসিফ কামার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলেন। তার পরে হঠাৎ কেন এ সিদ্ধান্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, আসিফ ভিডিয়ো কলে দিল্লির এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতেই আত্মহত্যা করেন। ওই তরুণীই আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। তারপরই আইআইটির নিরাপত্তাকর্মীরা এবং সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেন। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “প্রাথমিকভাবে আমরা কিছু তথ্য পেয়েছি। সেই সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি (রবিবার) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র, পশ্চিম মেদিনীপুরের খুকুড়দহের বাসিন্দা (থাকতেন কলকাতার কসবাতে) বছর ২১-র সাওন মালিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সাওন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এরপর, ২০ এপ্রিল, রবিবার রাত্রি ১০টা নাগাদ অনিকেত ওয়ালকার (Aniket Walkar) নামে ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার (Ocean Engineering and Naval Architecture) বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় জগদীশচন্দ্র বসু (J.C Bose) হলের সি-২১৪ (C- 214) নম্বর রুম থেকে। অনিকেত মহারাষ্ট্রের রামনগর থানা এলাকার বাসিন্দা ছিলেন। ফের আজ, রবিবার এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে। মৃত ছাত্র আসিফ কামার বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন। প্রণয়ঘটিত কারণে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। সাওন ও অনিকেতের ক্ষেত্রে অবশ্য মানসিক অবসাদের তথ্য উঠে এসেছে। এদিকে, একই বছরের (২০২৫) প্রথম চার মাসের মধ্যেই তিন তিনজন মেধাবী পড়ুয়ার মৃত্যু ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে জেলা তথা রাজ্য জুড়ে। আসিফ, অনিকেত, সাওন ছাড়াও গত দু-তিন বছরে একাধিক পড়ুয়ার রহস্যমৃত্যু ঘটেছে আইআইটি খড়্গপুরে। ২০২২ সালের ১৪ অক্টোবর অসমের তিনসুকিয়ার বাসিন্দা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদ, ২০২৩ সালের অক্টোবরে কে. কিরণ চন্দ্রা নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র, ২০২৪ সালের জুন মাসে দেবিকা পিল্লাই নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেরলের চিপ্পড় থানা এলাকার বাসিন্দা ছিলেন দেবিকা।

আইআইটি খড়্গপুরে ফের ছাত্রমৃত্যু:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago