IIT KHARAGPUR

IIT Kharagpur: র‍্যাগিং- এর কারণেই অকালে পৃথিবী ছাড়তে হয় IIT খড়্গপুরের মেধাবী ছাত্রকে! আদালতের কড়া অবস্থানে অবশেষে ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ ফেব্রুয়ারি: র‍্যাগিং এর কারণেই মৃত্যু আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) মেধাবী ছাত্রের! মাত্র ২৩ বছর বয়সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদ (Faizan Ahmed)-কে পৃথিবী ছাড়তে হয়। গত ১৪ অক্টোবর (২০২২)- এর মর্মান্তিক সেই ঘটনায় অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা’র কড়া অবস্থানে IIT খড়্গপুরের ৫ পড়ুয়া সহ ৭ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Motu) রুজু করে তদন্ত শুরু করল খড়্গপুর টাউন থানা (Kharagpur Town)। গতকাল অর্থাৎ সোমবারই কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থা’র এজলাসে শুনানির পর, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অধীন খড়্গপুর টাউন থানা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। প্রসঙ্গত, খড়গপুর আইআইটি (IIT Kharagpur)’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র (Student of Mechanical Engineering) ফইজান আহমেদের মৃত্যুতে সোমবার (২০ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বিশিষ্ট ফরেন্সিক বিশেষজ্ঞ এ কে গুপ্তের মতামত জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এর বিচারপতি রাজাশেখর মান্থা। তারপরই নিজেদের পুরানো’অবস্থান’ থেকে সরে আসে পুলিশ।

ফাইজান আহমেদ (Faizan Ahmed), ফাইল ছবি:

উল্লেখ্য যে, এর আগে জেলা পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছিল, ওই ছাত্র আত্মহত্যাই করেছেন। এই রিপোর্ট নিয়ে কোনও মতামত না দিলেও তা নিয়ে সন্দিহান বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর নির্দেশ, এই মামলার যাবতীয় নথি বিশেষজ্ঞ চিকিৎসক এ কে গুপ্তর কাছে পাঠাতে হবে। এদিকে, আইআইটি (IIT Kharagpur)’র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে, এই মৃত্যুতে প্রতিষ্ঠানের কোনও দায় নেই। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়েরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলে আইআইটি। তাঁদের তরফে বলা হয়, ফইজান আহমেদ নামে ওই ছাত্র গরমের ছুটিতে বাড়িতে না গিয়ে হস্টেলেই ছিলেন। ৭০টি জায়গায় আবেদন করার পরেও কোথাও চাকরি পাননি তিনি। অথচ তাঁর বন্ধুরা চাকরি পেয়ে গিয়েছেন। এই অবসাদেই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। কোনও মারামারির ঘটনা ঘটেনি! এরপরই বিচারপতি বলেন, এখন আর একবারের ময়নাতদন্তে ভরসা করা যাচ্ছে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়-ও জানান, র‍্যাগিং এর ঘটনায় আইআইটি কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই, খড়্গপুর টাউন থানার তরফে সুনির্দিষ্ট ধারায় (Indian Penal Code and the West Bengal Prohibition of Ragging in Educational institution Act 2000) মামলা রুজু করা হয় ৭ জনের বিরুদ্ধে। উল্লেখ্য যে, গত ১৪ অক্টোবর (২০২২) আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হস্টেল থেকে ফাইজানের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছিল খড়্গপুর টাউন থানার পুলিশ। সেই ঘটনাতেই অবশেষে ৫ পড়ুয়া (সহপাঠী), ১ অধ্যাপক এবং ১ প্রাক্তন হোস্টেলে ওয়ার্ডেনের বিরুদ্ধে মামলা রুজু করে যথাযথ তদন্ত শুরু করল জেলা পুলিশ।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া অবস্থান বিচারপতি রাজাশেখর মান্থা’র (বামদিকে):

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago