IIT KHARAGPUR

IIT Kharagpur: এই প্রথম IIT খড়্গপুর থেকে B.Ed করার সুযোগ! চার বছরের ইন্টিগ্রেটেড কোর্সে শুরু হয়েছে কাউন্সেলিংও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ সেপ্টেম্বর: এই প্রথমবার বি.এড (B.Ed) করার সুযোগ দিচ্ছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। চলতি শিক্ষাবর্ষে (২০২৩-‘২৪) ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (ITEP)-র অধীন চার বছরের ইন্টিগ্রেটেড B.Sc-B.Ed (মাধ্যমিক পর্যায়) কোর্সে ভর্তির জন্য ইতিমধ্যে কাউন্সেলিংও শুরু হয়েছে বলে আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকেই কাউন্সেলিং শুরু হয়ে গেছে বলে জানা যায়। চার বছরের এই ইন্টিগ্রেটেড কোর্সে এডুকেশন (Education) ছাড়া পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং অর্থনীতি (এই চারটি বিষয়ের মধ্যে)-র মধ্যে যেকোন একটি বিষয় বেছে নিতে হবে। ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্টে (এনসিইটি) প্রাপ্ত স্কোরের ভিত্তিতে পড়ুয়াদের উপরোক্ত চারটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় বেছে নিতে হবে। চারটি বিষয় মিলিয়ে ৫০-টি আসন আছে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন:

উল্লেখ্য যে, জাতীয় শিক্ষানীতি (NEP 2020) মেনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরামর্শ অনুসারে এই ইন্টিগ্রেটেড বি.এড প্রোগ্রামটি চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু করা হয়েছে আইআইটি খড়্গপুরে। খড়্গপুর আইআইটি’র ডিরেক্টর প্রফেসর ভি.কে তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari) বলেন, “জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে আইআইটি খড়্গপুর প্রযুক্তিগত পড়াশোনা বা ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স ছাড়াও বিজ্ঞান, ম্যানেজমেন্ট আইন, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি, আর্থিক প্রকৌশল, মানববিদ্যা (হিউম্যানিটিস), সমাজ বিজ্ঞান- প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে৷ এবার তাতে নতুন সংযোজন এই ইন্টিগ্রেটেড বি.এড কোর্স। স্কুলে (মাধ্যমিক) শিক্ষকতার জন্য যে কোর্স NCTE স্বীকৃত একটি পাঠক্রম। চার বছরের এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা উপরোক্ত চারটি বিষয়ের (Physics, Chemistry, Mathematics or Economics) মধ্যে যেকোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রী লাভের সঙ্গে সঙ্গেই নিজেদের বি.এড প্রশিক্ষণও সম্পন্ন করতে পারবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago