Midnapore

Midnapore: মেদিনীপুর কলেজ সংলগ্ন অস্থায়ী দোকানগুলি নিয়ে সরব কলেজ কর্তৃপক্ষ, ডেপুটেশন DM-SP’কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জেলা শহর মেদিনীপুরের কলেজ স্কোয়ার এলাকায় অস্থায়ী একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাতে হয়েছে তরতাজা এক যুবককে। শহরের রাঙ্গামাটির বাসিন্দা আশিস সাউ নামে বছর ২৪-র ওই যুবকই ছিলেন ফাস্ট ফুডের দোকানটির মালিক। মঙ্গলবার দুপুরে আশিস ছাড়া দোকানের আরও দুই কর্মী তড়িদাহত হন। বছর ২০-র ওই দুই যুবক এখনও মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ওই সমস্ত অস্থায়ী দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঘিরে তোলপাড় জেলা শহর! আতঙ্কিত মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরাও। মঙ্গলবার তাই এই বিষয়ের সুষ্ঠু সমাধান চেয়ে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে।

বিজ্ঞাপন:

মঙ্গলবার মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের তরফে কলেজের প্রাচীরের ঠিক বাইরে, সামনের রাস্তায় থাকা এই সমস্ত অস্থায়ী দোকানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন ও মেদনীপুর পৌরসভার কাছে। তাঁরা এই বিষয়ে ডেপুটেশন বা স্মারকলিপি জমা দিয়েছেন জেলাশাসক পুলিশ সুপার ও পৌরসভার চেয়ারম্যানের কাছে। কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, “কলেজের প্রাচীর লাগোয়া এই সমস্ত অস্থায়ী দোকানগুলির বিরুদ্ধে পৌরসভা ও প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আগেই। ঐতিহাসিক এই কলেজের সামনেই, রাস্তা দখল করে বসে থাকা এই সমস্ত অস্থায়ী খাবারের দোকানগুলির কারণে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, ঠিক তেমনই গ্যাস সিলিন্ডার এবং অবৈধ বিদ্যুতের সংযোগ থাকার ফলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে। এই মৃত্যুর পর আমাদের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা রীতিমতো আতঙ্কিত। তাই জেলাশাসক, পুলিশ সুপার ও পৌরপ্রধানের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়ে নিজেদের আবেদন তুলে ধরেছি।” এই বিষয়ে স্থায়ী সমাধানের উদ্দেশ্যে পৌরসভা বা প্রশাসনের তরফে ওই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয় কিনা, সেটা এখন দেখার!

কলেজের সামনের দোকান নিয়ে সরব কর্তৃপক্ষ :

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

17 hours ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 week ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 week ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

4 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

4 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

4 weeks ago