IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: আইআইটি খড়্গপুরে বিভিন্ন গবেষণা সংক্রান্ত কাজে মাঝেমধ্যেই পড়ুয়াদের নিয়োগ করা হয়। তেমনই একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি (www.iitkgp.ac.in) প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। আগামী ১৮ আগস্টের মধ্যে অনলাইনেই এজন্য আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

IIT Kharagpur :

প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২, ৩৫ এবং ২৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৩৫,০০০ টাকা, ৫৪,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা। মাসিক পারিশ্রমিক ধার্য করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতাকে।

গবেষণা প্রকল্পটির নাম, ‘সেলফ লাইফ স্টাডি অফ ফর্টিফায়েড রাইস/ ফর্টিফায়েড রাইস কার্নেলস (এসএলএস)’। প্রকল্পটিতে আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ বায়ো সায়েন্স/ মাইক্রোবায়োলজি/ বায়োকেমিস্ট্রি অথবা সম্পর্কিত বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও, খাদ্যগুণ পরীক্ষার সমস্ত নিয়মবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যেও ধার্য করা হয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) গিয়ে সমস্ত নথি-সহ পদগুলিতে আবেদন জানাতে পারবেন। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য ১০০ টাকা জমা দিতে হলেও,i অন্য পদগুলির জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago