IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যুর তদন্ত রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেধাবী ছাত্র ফাইজান আহমেদের (Faizan Ahmed) রহস্য-মৃত্যুর তদন্ত রিপোর্ট জমা দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ (Paschim Medinipur District Police) এবং আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা’র নির্দেশ মেনে তাঁর এজলাসে এই রিপোর্ট জমা করা হয়েছে বলে জানা গেছে আদালত সূত্রে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার, ৩০ নভেম্বর। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হস্টেল থেকে ফাইজানের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছিল। তাঁর মৃত্যু স্বাভাবিক নয় বলে অনুমান করা হয়েছিল! তবে, তাঁর বাবা-মা রীতিমতো খুনের অভিযোগ করেছিলেন। সম্প্রতি তাঁরা সঠিক তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন। এরপরই, সঠিক তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।

ফাইজান আহমেদ (Faizan Ahmed):

উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর মেদিনীপুর মেডিক্যাল কলেজে ছেলের দেহ নিতে এসে, ময়নাতদন্তের আগেই ফাইজানের বাবা সেলিম আহমেদ অভিযোগ করেছিলেন, “আমার ছেলেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কুকুর বিড়ালের মতো পুড়িয়ে মারা হয়েছে। ছ’-সাত দিনের লাশকে গতকালের বলে চালানো হচ্ছে!” তিনি এও দাবি করেছিলেন, “আমরা ইনসাফ চাই। আমাদের ছেলেকে খুন করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যে মৃতদেহ দেখানো হয়েছে তা আমাদের ছেলের নয়! অনেক স্বাস্থ্যবান এক মৃতদেহ দেখানো হয়েছে। মুখের আদল সম্পূর্ণ আলাদা। আমাদের ছেলে হতেই পারে না! ওকে জ্বালিয়ে, পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হস্টেলের একটি রুম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র ফাইজান আহমেদের দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ মৃত্যুর সঠিক কারণ না জানালেও, প্রাথমিকভাবে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলেই চালানো হচ্ছিল! তবে, তাঁর পরিবারের তরফে প্রথম থেকেই অভিযোগ করা হচ্ছিল, র‍্যাগিং বা অন্য কোনো কারণে ‘খুন’ হয়েছেন ফাইজান। সঠিক তদন্তের দাবিতেই তাই তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছিলেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago