Industry

Midnapore: “দেখি সৌরভের শালবনীর কারখানা থেকে কবে ধোঁয়া বেরোয়!” প্রস্তাবিত ইস্পাত প্ল্যান্টের প্রসঙ্গ টেনে কটাক্ষ অগ্নিমিত্রার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মে: “আমরা জানিনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এতটা দুর্দশা কেন হল! ওঁকে তো খেলোয়াড় হিসেবে, ক্রিকেটার হিসেবে বাংলার মানুষ যথেষ্ট সম্মান করতেন। মুখ্যমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) ট্র্যাপে (ফাঁদে) পা দিয়ে হঠাৎ বিদেশে (স্পেনে) গিয়ে কেন এরকম মিথ্যে কথা বলতে গেলেন! এভাবে বাংলার মানুষের সাথে প্রতারণা নাও করতে পারতেন সৌরভ গঙ্গোপাধ্যায়।” বুধবার (১ মে) মেদিনীপুর শহরের জেলা কার্যালয়ে (সিপাইবাজারে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানার প্রসঙ্গ টেনে ঠিক এভাবেই ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে কটাক্ষ করেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অগ্নি’র সংযোজন, “আমরা তো এতটাও বোকা নই! আমরা তো প্রথম থেকেই বলে আসছি, এটা পুরোটাই ধোঁকা। বাংলার মানুষ তথা মেদিনীপুরের মানুষের সঙ্গে প্রতারণা মাত্র! দেখা যাক, আমরাও অপেক্ষা করে আছি, দেখি শালবনীর কারখানা থেকে কবে ধোঁয়া বেরোয়!”

শালবনীতে জিন্দলদের (JSW) সিমেন্ট কারখানা (ফাইল ছবি):

উল্লেখ্য যে, এর আগে সিঙ্গুরে যাওয়ার পথে প্রচুর ‘ধোঁয়া’ দেখতে পেয়ে অভিনেত্রী তথা হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি শিল্প নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে বসেছিলেন! ফলস্বরূপ এখনও নেট দুনিয়ায় তাঁকে কটাক্ষের স্বীকার হতে হচ্ছে। এদিন, একযোগে সৌরভ গাঙ্গুলী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করতে গিয়ে অগ্নিমিত্রা সুকৌশলে রচনা ব্যানার্জির সেই ‘ধোঁয়া’ প্রসঙ্গকেই টেনে এনেছেন। একইসাথে, অগ্নিমিত্রা অবশ্য সাংসদ হলে মেদিনীপুরে শিল্প আনার প্রতিশ্রুতিও দিয়েছেন। অপরদিকে, অগ্নিমিত্রাকে পাল্টা আক্রমণ করেছেন শালবনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ। সন্দীপ জানিয়েছেন, “উনি আসলে জানেন না, শালবনীতে JSW-র যে জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা গড়ার প্রস্তাব দিয়েছিলেন, জমি হস্তান্তরজনিত জটিলতার কারণে ওখানে JSW কর্তৃপক্ষই ভারী শিল্প করবেন। আর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা হতে পারে, চন্দ্রকোনা রোডের (ডুকি সংলগ্ন) প্রয়াগ ফিল্ম সিটির ইউনিট-ওয়ানের অব্যবহৃত জমিতে। সেই কাজ অনেকটাই এগিয়েছে বলেও আমরা জানি। আর উনি (অগ্নিমিত্রা পাল) তো মেদিনীপুরে নতুন এসেছেন, তাই হয়তো জানেন শালবনীতে একাধিক কারখানা ইতিমধ্যেই আছে। উনি যে শিল্পের ‘ধোঁয়া’ দেখতে চাইছেন, তা শালবনীর আশেপাশে গেলে সত্যি সত্যিই দেখতে পাবেন!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago