Result

Madhyamik Results: মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু! প্রথম দশে কলেজিয়েটের দুই ছাত্র সহ জেলার ৪ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মে: ৮০ দিনের মাথায় এবার প্রকাশিত হল মাধ্যমিকের (Madhyamik Results 2024) ফলাফল। এবার পাশের হার সামান্য বেড়ে হয়েছে ৮৬.৩১ (গত বছর ছিল ৮৬.১৫) শতাংশ। পাশের হারে প্রথম স্থান অধিকার করেছে কালিম্পং জেলা। এই জেলায় পাশের হার ৯৬ শতাংশের বেশি। এরপর, যথাক্রমে- পূর্ব মেদিনীপুর, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর (৯১.৪ শতাংশ)। মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৫৭ জন। মেধাতালিকায় সর্বাধিক ৮ জন আছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন করে মেধাতালিকায় জায়গা পেয়েছে। বীরভূম, মালদা ও পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন করে মেধাতালিকায় জায়গা পেয়েছে। মেধাতালিকায় পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলা থেকে একজন করে আছে।

বাবা-মা’র সঙ্গে চন্দ্রচূড় সেন:

এবার, মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কুচবিহার জেলার চন্দ্রচূড় সেন (৬৯৩)। তিনি রামভোলা হাই স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু (৬৯২)। তৃতীয় হয়েছে ৩ জন, যথাক্রমে- দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রাসাদ (বালুরঘাট হাই স্কুল), বীরভূম থেকে পুষ্পিতা বাসুলি (নিউ ইন্টিগ্রেটেড গভ: হাই স্কুল) এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈঋত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। পশ্চিম মেদিনীপুর জেলার ৪ জন মেধাতালিকায় (প্রথম দশে) জায়গা করে নিয়েছে। চারজনই জেলা শহর মেদিনীপুরের বাসিন্দা। ২ জন আবার ‘ঐতিহাসিক’ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পশ্চিম মেদিনীপুরের এই চার কৃতী হল যথাক্রমে- মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু (ষষ্ঠ স্থান, ৬৮৮); মেদিনীপুর মিশন গার্লসের তনুকা পাল (অষ্টম স্থান, ৬৮৬); মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ধৃতিমান পাল (নবম স্থান, ৬৮৫) এবং মেদিনীপুর রামকৃষ্ণ বিদ্যাভবনের অগ্নিভ পাত্র (দশম স্থান, ৬৮৪)। প্রত্যেকেই জেলা শহর মেদনীপুরের বাসিন্দা বলে জানা গেছে।

মেদিনীপুর কলেজিয়েট স্কুল:

ষষ্ঠ স্থানাধিকারী কৌস্তভের বাড়ি মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন আনন্দপুরে। বাবা সূর্যেন্দু বিকাশ সাহু এবং মা মৌসুমী মন্ডল সাহু দু’জনই পেশায় শিক্ষক। কৌস্তভ বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। অবসর সময়ে মনীষীদের জীবনী পড়ে, টিভি দেখে এবং ক্রিকেট খেলে। এদিন ফলাফল প্রকাশের পরেই তার বাড়িতে খুশির হাওয়া! কৌস্তভের মা মোসুমী দেবী জানান, “ছেলে ভালো রেজাল্ট করবে আশা করেছিলাম। তবে, ষষ্ঠ স্থান অর্জন করবে, ভাবিনি! আমরা খুব খুশি। পরিবার, নিজের স্কুল ও জেলার মুখ উজ্জ্বল করতে পেরেছে ও।” (আরও বিস্তারিত পরবর্তী খবরে।)

বাবা-মা’র সঙ্গে কৌস্তভ সাহু:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago