Vidyasagar University

VU Exam: তীব্র দাবদাহের কারণে কলেজ-স্তরের সমস্ত পরীক্ষা স্থগিত করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! সর্বোচ্চ তাপমাত্রার পারদ নামল প্রায় আড়াই ডিগ্রি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মে: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গতকাল অর্থাৎ মঙ্গলবার (৩০ এপ্রিল) পশ্চিম মেদিনীপুরে জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৭.১৩ ডিগ্রিতে। মঙ্গলবার বেলা ২টো ৪৫ নাগাদ এই তাপমাত্রা রেকর্ড করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ (Meteorological Park, Vidyasagar University)। গতকাল জেলার গড় তাপমাত্রা ছিল ৩৬.৩৭ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে, গতকাল সন্ধ্যার দিকে পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুর, কেশিয়াড়ি ও সংলগ্ন কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টি হয়েছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল সহ কিছু এলাকাতেও। পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনাতে আজ (বুধবার)-ও সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দু’এক পশলা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকাতেও।

দাবদাহের কারণে পরীক্ষা স্থগিত:

অন্যদিকে, গতকালের তুলনায় আজ (১ মে) পশ্চিম মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নামল প্রায় আড়াই ডিগ্রি! বুধবার বিকেল চারটা নাগাদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আজ জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১টা নাগাদ এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া বিভাগের তরফে। যদিও, আজও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।

এর মধ্যেই, বুধবার (১ মে) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি সপ্তাহের জন্য কলেজ-স্তরের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর ২, ৩ এবং ৪ মে (বৃহস্পতিবার-শনিবার)-র পরীক্ষাগুলি আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা করা হবে ৬ মে বা তারপর। তবে, ৬ মে (সোমবার) যে পরীক্ষাগুলি রয়েছে, সেগুলি যথারীতি নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মূলত স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েটের প্রথম সেমিস্টারের বিভিন্ন পরীক্ষা ও B.Ed, B.P.Ed-ঋর বিভিন্ন পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ ও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago