Industry

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয় সড়কের পাশে) বিড়লাদের নবনির্মিত রঙের কারখানার উদ্বোধনী অনুষ্ঠান আপাতত ‘স্থগিত’ করা হলো। বুধবার সকালে জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওই কারখানা উদ্বোধনের কথা ছিল। সমস্ত প্রস্তুতিও নেওয়া হয়। তবে, অনিবার্য কারণে বৃহস্পতিবারের সেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। ওই অনুষ্ঠান পরে কোন একটি দিনে হবে বলে বিড়লা কারখানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন। জেলা প্রশাসনের তরফেও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচি আপাতত ‘স্থগিত’ করা হয়েছে। বৃহস্পতিবার ওই অনুষ্ঠান হচ্ছেনা। পরে বিড়লা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করা হবে।

বিড়লার রঙের কারখানা:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই উদ্বোধনী অনুষ্ঠান একপ্রকার অনিশ্চিতই ছিল। তবে, মঙ্গলবার দুপুরের পর তা একপ্রকার ‘নিশ্চিত’ করা হয় বিভিন্ন মহল থেকে। তারপরই কারখানা চত্বর তথা অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। সন্ধ্যা পর্যন্ত একপ্রকার নিশ্চিত ছিল, বৃহস্পতিবারই উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। তবে, রাত্রি নাগাদ তা ‘বাতিল’ করা হয় বলে সূত্রের খবর। যদিও, অনুষ্ঠান বাতিল বা স্থগিত করার সঠিক কারণ এখনও জানা যায়নি। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, “আমরাও খবর পেয়েছি মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার আসছেন না। উদ্বোধনী অনুষ্ঠান পরে কোন একদিন হবে। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই এমন সিদ্ধান্ত।” যদিও, বিজেপি-র তরফে কটাক্ষ করে জেলা সহ-সভাপতি ড. শঙ্করকুমার গুছাইত বলেন, “সাম্প্রতিক নানা কারণে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। ওঁর আমলে আর কোন শিল্প-কারখানা হবেনা! সব বিজেপি সরকার ক্ষমতায় এলে হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago