Industry

Salboni JSW Plant: শালবনীতে ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা জিন্দলদের! বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: অবেশেষে প্রায় ১৭ বছর পর আশার আলো দেখছে শালবনী। ২০০৮ সালের ২ নভেম্বর, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করলেও, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দলদের ইস্পাত কারখানা হয়নি। বরং, মাও আন্দোলনের অন্ধকারে ডুব দিয়েছে শালবনী সহ সমগ্র জঙ্গলমহল। ক্ষমতা পরিবর্তনের পর, ২০১৮ সালে ইস্পাত কারখানার পরিবর্তে জিন্দলদের সিমেন্ট কারখানার উদ্বোধন করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভে, হতাশায় কার্যত মুষড়ে পড়েন শালবনীবাসী। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কিছুটা আশার আলো দেখিয়েছেলিন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেন থেকে জানিয়েছিলেন, শালবনীতে ইস্পাত কারখানা গড়বেন। সেটাও হয়নি! ফের একবার আশার আলো দেখালেন খোদ সজ্জন জিন্দল। পড়ে থাকা প্রায় ৩৫০০ একর জমিতে ৮০০ মেগা ওয়াটের দু’টি পাওয়ার প্ল্যান্ট (বিদ্যুৎ প্রকল্প) করার কথা ঘোষণা করেছেন তিনি। এজন্য প্রায় ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথাও জানিয়েছেন তিনি।

জিন্দল প্যান্টে বিনিয়োগের সম্ভাবনা:

বিজ্ঞাপন (Advertisement):

ফলে, প্রায় ১৭ বছর পরে, আবারও নতুন করে আশার আলো দেখছেন শালবনীবাসী। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS-র) মঞ্চ থেকে সজ্জন ঘোষণা করেন, “শালবনীতে আমরা ১৬ হাজার কোটি টাকার বিনিময়ে দু’টি ৮০০ মেগা ওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি করব।” এতেই বিপুল কর্মসংস্থানের আশা দেখছেন শালবনীবাসী। কারখানা সংলগ্ন কুলফেনি, জামবেদিয়া, আসনাশুলি, নতুনডিহি, বর্জু সহ ৩০টি গ্রামের জমিদাতারা চাইছেন, বিনিয়োগ আসুক, কর্মসংস্থান হোক।

আসানাশুলির আদিত্য মাহাত বলেন, “১৪ বছর ধরে আমরা বঞ্চিত। আমাদের শুধু প্রতিশ্রুতিই দেওয়া হচ্ছে। জমি দিয়েছিলাম ইস্পাত কারখানার জন্য। হল সিমেন্ট কারখানা। হাজার হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে কর্মসংস্থান হলো মাত্র ৪০০-৫০০ জনের। এর মধ্যে স্থানীয় বাসিন্দা মেরেকেটে ২০০ জন। ফের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। হলে তো ভাল। আশা রাখবো বিদ্যুৎ প্রকল্প হলে আগে জমিদাতাদের প্রাধান্য দেওয়া হবে।” কুলফেনির বাসিন্দা অসিত মাহাত বলেন, “আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়িত হোক। যেভাবেই হোক, বিনিয়োগ হোক। বিনিয়োগ হলেই কর্মসংস্থান হবে।” জমিদাতাদের নেতা পরিস্কার মাহাত বলেন, “শুধু তো আশা দেখানো হচ্ছে। শিল্প হচ্ছেনা। আমরা চাই, বিদ্যুৎ প্রকল্প গড়ার যে ঘোষণা করেছেন সজ্জন জিন্দল, তা অবিলম্বে বাস্তবায়িত করা হোক।” শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, “আমরাও তো আশাবাদী। এই বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে। শালবনীতে কোনও অশান্তি নেই, শ্রমিক আন্দোলন নেই। সেটা জিন্দল, ডালমিয়ারা স্বীকারও করেন! তারপরও এখনও কেন বড় শিল্প এলোনা, সেটা আমাদেরকেও ভাবায়।”

শালবনীর JSW প্ল্যান্ট:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago