Midnapore

Midnapore: সূচনা হয়েছিল সেই নব্বইয়ের দশকে, রেড ক্রসের উদ্যোগে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও উপহার প্রদানের অনুষ্ঠান ঘিরে উৎসাহ মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: ‘ভারতীয় রেডক্রস সোসাইটি’র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে মেদিনীপুর শহরে অবস্থিত সোসাইটির সভাগৃহে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও উপহার প্রদান শিবিরের উদ্বোধন হল। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে এই শিবির বা অনুষ্ঠান। এদিন ৬ মাস পর্যন্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শুক্রবার ও শনিবার যথাক্রমে ২ বছর (৬ মাস থেকে ২ বছর) ও ৩ বছর (২ বছর থেকে ৩ বছর) পর্যন্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করবেন বিশেষজ্ঞ শিশু চিকিৎসকেরা। একইসঙ্গে শিশুর যত্ন এবং বেড়ে ওঠা প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে তাদের পুরস্কৃতও করা হবে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। বৃহস্পতিবার মেদিনীপুর রেড ক্রস সোসাইটির প্রেক্ষাগৃহে এই শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডঃ তারাপদ ঘোষ।

শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির:

উল্লেখ্য, গত তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় রেডক্রস সোসাইটির মেদিনীপুর শাখার (অধুনা, পশ্চিম মেদিনীপুর) উদ্যোগে ‘শিশু দিবস’ উপলক্ষ্যে শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও উপহার প্রদান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। একটা সময় পর্যন্ত এই শিবির আসলে ‘বেবি শো’ নামেই বিখ্যাত ছিল। তবে, আদালত ও শিশু সুরক্ষা দপ্তরের নির্দেশে পরবর্তী সময়ে সেই অনুষ্ঠানই শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও উপহার প্রদান অনুষ্ঠান হিসেবে আয়োজিত হচ্ছে। যেখানে অংশগ্রহণ বা আবেদনের ভিত্তিতে প্রতিটি শিশুর যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, ঠিক তেমনই শিশুর যত্ন এবং বেড়ে ওঠা প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে প্রত্যেক শিশুকেই পুরস্কৃত করা হয় বা শিশুদের বাবা-মায়ের হাতে উপহার তুলে দেওয়া হয়। চলতি বছর শিশু দিবসের (১৪ নভেম্বর) দিন এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান উদ্যোক্তারা। পরিবর্তে, বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী এই শিবিরের বা অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনের পর মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান ডাঃ তারাপদ ঘোষ স্মরণ করেন, “এক সময় আমি, ডঃ অমিতাভ পাহাড়ি প্রমুখ রেড ক্রসে শিশু বিভাগের সূচনা করেছিলাম। সেই ‘৯০ এর দশকের শুরুতে রেড ক্রস সোসাইটির মেদিনীপুর শাখার উদ্যোগে শিশু দিবস উপলক্ষে ‘বেবি শো’- এরও সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে এখানকার শিশু বিভাগ (বা, চিকিৎসা পরিষেবা)-টি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে, অত্যন্ত আনন্দের বিষয় হল, গত তিরিশ বছর ধরে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও উপহার প্রদানের অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া হচ্ছে। এখানে, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও তার সার্বিক বৃদ্ধি যেমন দেখা হয়, ঠিক তেমনই শিশুর প্রতি তার বাবা-মায়ের যত্ন প্রভৃতিও পরীক্ষা করে দেখা হয়।”

অনুষ্ঠানের উদ্বোধনে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago