Investigation

Big Breaking: অর্পিতার বেলঘরিয়া’র ফ্ল্যাটেও বিপুল টাকার সন্ধান পেল ইডি! তালা ভেঙে ঢুকে টাকা উদ্ধার, খবর দেওয়া হল ব্যাংক কর্মীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ জুলাই: এই মুহূর্তের সবথেকে বড় খবর হল, টালিগঞ্জের পর পার্থ সঙ্গিনী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টর (Directorate of Enforcement)। বুধবার সন্ধ্যার ঠিক মুখেই এলো আরও এক সাফল্য। দুপুর সাড়ে ১২ টা – ১ টা নাগাদ বেলঘরিয়ার এই ফ্ল্যাটে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ফ্ল্যাটের দরজায় তালা লাগানো থাকায়, ডাকা হয়েছিল এক চাবিওয়ালাকে। কিন্তু, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখেই ভয়ে পালিয়ে যায় ওই চাবিওয়ালা। এরপর, দুপুর ২ টো নাগাদ তালা ভেঙ্গে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা। একের পর এক আলমারিতে তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। এরপরই, বেলঘরিয়ার রথতলায় ক্লাব টাউনের এই ফ্ল্যাটে নগদ টাকার হদিশ পায় ইডি। টাকা গোনার জন্য ব্যাঙ্ককর্মীদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বেলঘরিয়ার ফ্ল্যাট :

উল্লেখ্য যে, ফ্ল্যাটের ভিতরে ED আধিকারিকেরা ঢুকে তল্লাশি শুরু করার কিছুক্ষণ পরেই কয়েকজন আধিকারিক বেরিয়ে যান এবং তড়িঘড়ি ED দফতরে খবর যায়। তারপর তিনটি নতুন গাড়িতে করে ED আধিকারিকেরা সহ বিশাল কেন্দ্রীয় বাহিনী আসে। আবাসনটির নীচে থেকে একেবারে উপর পর্যন্ত পুরোটা ঘিরে রেখেছে কেন্দ্রীয় জওয়ানেরা। ED সূত্রে খবর, অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাটের বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকে ED আধিকারিকেরা বেশ কয়েকটি আলমারি দেখতে পান। সেই আলমারিগুলির চাবিও খুুঁজে পাওয়া যায়নি। অগত্যা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ গোয়েন্দা আধিকারিকেরা আলমারিগুলির লক ভেঙে ফেলেন। তারপরই ED আধিকারিকদের মধ্যে তৎপরতা বেড়ে যায়। এরপরই, নগদ টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে জল্পনা বাড়তে থাকে। ব্যাংক কর্মীদের খবর দেওয়ার পরই বিষয়টি নিশ্চিত হয়! খবর দেওয়া হয় ব্যাংক কর্মীদের। অন্তত ৫-টি টাকা গোনার মেশিন নিয়ে তাঁরা আসছেন বলে জানা গেছে। টালিগঞ্জে ২২ কোটির পর, বেলঘরিয়াতে কত? প্রশ্ন এখন সবার!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago