Investigation

Exclusive: আরও ২০ কোটি! পার্থ মহারাজের কোটি কোটি টাকা, সোনাদানা অর্পিতা মহারাণীর বেলঘরিয়ার অট্টালিকায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ জুলাই: উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি! ৪-টি মেশিনে এখনও চলছে গোনা।‌ বান্ডিল বান্ডিল ২০০০ আর ৫০০’র নোট গুনতে হিমশিম খাচ্ছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা। ‘পার্থ মহারাজ’ এর কোটি কোটি টাকা এবার উদ্ধার হল ‘অর্পিতা মহারাণী’র বেলঘরিয়া’র বিলাসবহুল আবাসন থেকে। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা থেকে রাত গড়াতে চললেও টাকা গোনা শেষ করতে পারেনি ইডি! ইডি সূত্রে আরও খবর, টাকার পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে ৪-টি কাউন্টিং মেশিনে চলছে টাকা গোনার কাজ।

বেলঘরিয়ার ফ্ল্যাট :

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার মুখে বেলঘরিয়া’র রথতলায়, অর্পিতার দরজা ভেঙে ক্লাব টাউনের ফ্ল্যাটের ঢোকে ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের 8-A (৮-এ) নম্বর ফ্ল্যাটে দীর্ঘ সময় ধরে চলছে কাউন্টিং। টালিগঞ্জের আবাসনের পর পার্থ-সাথী অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ মিলল! ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, তাঁর বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২০ কোটিরও বেশি টাকা। পাশাপাশি অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা ৫০০ এবং ২০০০ টাকার নোট, সোনা। আর, এ নিয়েই এখন রাজ্য জুড়ে পড়েছে শোরগোল! (আপডেট: রাত এগারোটার খবর অনুযায়ী, ৪০ কোটি পেরিয়ে গেছে! এখনও চলছে গোনা।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago