Investigation

ED: আশঙ্কা করেছিলেন গতকালই, রাত পোহাতে না পোহাতেই ED ডাক দিলো অভিষেককে! শুক্রবার হাজিরা সিজিও কমপ্লেক্সে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ আগস্ট:”আজ অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কালই না ওকে তলব করা হয়!” সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চ থেকে এই আশঙ্কা-ই প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহাতে না পোহাতেই, সেই আশঙ্কাই সত্যি হল! অভিষেককে চিঠি ধরাল ED। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চিঠি পাঠিয়ে তলব করা হয়েছে। কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে। তবে এবার আর দিল্লিতে নয়, কলকাতার সিজিও কমপ্লেক্সে আগামী শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে।

তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়:

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সমাবেশ থেকে মমতা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, “অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কাল ওকে না নোটিশ দেয়। ওকে তো আগেই নোটিশ ধরিয়েছে। ওর বউকেও ধরিয়েছে। এবার ওর বাচ্চাটাকেও না নোটিশ ধরায়।” এরপরই অভিষেকের উদ্দেশে তিনি বলেন, “এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং।”অভিষেকের পাশাপাশি ফিরহাদ হাকিম (Firhad Hakim) প্রসঙ্গেও আশঙ্কা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, “প্ল্যানিংটা হচ্ছে নির্বাচনের আগে ববি, অভিষেক সকলকে গ্রেফতার করে রেখে দাও। এরপর দেখবেন ববির অনেক সম্পত্তি পাওয়া গিয়েছে বলে অভিযোগ করবে। ওকে গ্রেফতার করবে। কিন্তু, জেনে রাখবেন সবটা সাজানো ঘটনা। আমাকেও গ্রেফতার করা হোক। আটকে রেখে দেখুক কী হয়। নির্বাচনের আগে তো আমায় মেরেছিল। ভেবেছিল বেরতে পারব না। আরে আমায় জেলে রেখে দিলেও আমি বেরিয়ে আসব।” অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) সোমবার মেয়ো রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছিলেন, “এত বড় সমাবেশ, লিখে রাখুন আবার কিছু করবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago