Investigation

Exclusive: ৪০ কোটি পেরিয়ে গেল, চলছে নোট-গণনা! নোটের পাহাড়ে পশ্চিম মেদিনীপুরের প্যাকেট, কাঁপছেন বিভিন্ন জেলার নেতারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ জুলাই: ভোটের নয় চলছে নোটের গণনা! চতুর্থ রাউন্ড গণনার শেষে প্রায় ৩০ কোটি টাকা পেরিয়ে গেছে বেলঘরিয়া রথতলা ফ্ল্যাটের টাকা। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। জানা গেছে, সারারাত চলবে গণনা। তার সঙ্গে যুক্ত হয়েছে ৬ কেজি সোনার বাট, রূপোর কয়েন, হীরের গয়না এবং অজস্র জমির দলিল। সবমিলিয়ে সম্পত্তির পরিমাণ ‌৪০ কোটি পেরিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে! নগদ টাকা, জমির দলিল, সোনা দানা সহ পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকেই ১০০ কোটির বেশি সম্পত্তি উদ্ধার করতে চলেছে ইডি। এদিকে, বেলঘরিয়ার ফ্ল্যাটে নোটের পাহাড়ের মধ্যে পশ্চিম মেদিনীপুরের সবং থেকে পাঠানো একটি প্যাকেট বা পলি ব্যাগ উদ্ধার হয়েছে। যে প্যাকেটে বা পলিব্যাগে করে টাকা গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। প্যাকেটের উপরে লেখা ‘সাউ বস্ত্রালয়’, সবং, পশ্চিম মেদিনীপুর। স্বভাবতই ভয়ে এখন কাঁপছেন বিভিন্ন জেলার নেতারা, বেআইনিভাবে শিক্ষক নিয়োগে যাঁরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠিয়েছিলেন!

এই সেই প্যাকেট :

উল্লেখ্য যে, বুধবার সন্ধ্যার ঠিক মুখেই বেলঘরিয়া’র রথতলায় অর্পিতার দরজা ভেঙে ক্লাব টাউনের ফ্ল্যাটের ঢোকে ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে দীর্ঘ সময় ধরে চলছে কাউন্টিং। টালিগঞ্জের আবাসনের পর পার্থ-সাথী অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ মিলল! ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, তাঁর বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে এখনও অবধি উদ্ধার হয়েছে ৩০ কোটিরও বেশি টাকা। পাশাপাশি, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৬ কেজি সোনা, অজস্র রূপোর কয়েন, হীরের গয়না উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। উদ্ধার হয়েছে অজস্র জমির দলিল। আর, এ নিয়েই এখন রাজ্য জুড়ে পড়েছে শোরগোল! [আপডেট: শেষ পর্যন্ত (বৃহস্পতিবার সকালের খবর অনুযায়ী) নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, ৬ কেজি সোনার বাট (বা, ৪ কোটি ৩০ লক্ষ টাকার সোনা), অজস্র রূপোর কয়েন, হীরের গয়না উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা। সঙ্গে অনেকগুলি জমির দলিল উদ্ধার হয়েছে বলেও জানা গেছে।]

সবং বাজারের ‘সাউ বস্ত্রালয়’ এর প্যাকেট :

সবং বাজারের ‘সাউ বস্ত্রালয়’ এর প্যাকেটে টাকা পৌঁছে দিয়েছিল কে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago