Investigation

CBI: সাতসকালেই CBI- এর দুয়ারে পার্থ! বাগ কমিটি-র রিপোর্টে বিস্ফোরক তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ মে: ফের ডাক পড়েছিল তাঁর। বুধবার সাতসকালেই সিবিআই-এর দুয়ারে পৌঁছে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্যে বিস্তর গরমিল খুঁজে পাওয়া গেছে। তাই, আবারও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে, সেখানে পৌঁছেও গিয়েছেন তিনি। উল্লেখ্য যে, এসএসসির নিয়োগে শান্তিপ্রসাদ সিনহার নেতৃত্বাধীন কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনিই এই কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়েই জিজ্ঞসাবাদের জন্য পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চও তাঁকে রক্ষাকবচ দেয়নি। এদিকে, বাগ কমিটির রিপোর্ট সহ বাকিদের দেওয়া তথ্যে যে সমস্ত বিস্ফোরক তথ্য উঠে এসেছে, সেই বিষয়েই আজ পার্থ চট্টোপাধ্যায়-কে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।‌ অন্যদিকে, আয়ের নথিপত্র জমা দিলেও, সিবিআই এই বিষয়ে কিছু তথ্য হাতে পেয়েছে, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ফটো):

এদিকে, বাগ কমিটির যে রিপোর্ট আদালতে জমা পড়েছে, সেই রিপোর্টে বিস্ফোরক তথ্য আছে বলে জানা গেছে। মেয়াদ বেরিয়ে যাওয়ার পর সম্পূর্ণ বেআইনিভাবে অশিক্ষক (গ্রুপ সি ও ডি) কর্মী নিয়োগের তথ্য যেমন আছে, ঠিক তেমনই অসংখ্য ফেল করা ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ আছে। তাছাড়াও, সম্পূর্ণ অনৈতিকভাবে ওএমআর পরীক্ষা করার সংস্থা বদল করা হয়েছে। যদিও, নতুন করে ওএমআর পুনর্মূল্যায়ন করা হয়নি বলেও জানা গেছে। আর, এসএসসি’র নিয়ম অনুযায়ী এভাবে পুনর্মূল্যায়ন করা যায়ওনা! ঠিক একইভাবে, নবম থেকে দ্বাদশেও দুর্নীতি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেজন্যই, অঙ্কিতা অধিকারী’র মত একাধিক প্রার্থী ইতিমধ্যে শিক্ষকতার চাকরি খুইয়েছেন! সবমিলিয়ে, পুরো প্রক্রিয়ায় বিস্তর গোলযোগ রয়েছে বলে বাগ কমিটি’র রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago