Recruitment

Midnapore: প্রায় দু’দশক পরে পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছিল প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া; থমকে গেল আদালতের নির্দেশে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: ২০০৮ এর পর ২০২৫। দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুরে। গত ১১ এপ্রিল বেশ ঘটা করেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি মেনে, গত ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রধান শিক্ষক হতে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা আবেদনও জানান নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মেনে। তারপর থেকেই আর এগোয়নি প্রক্রিয়া! এনিয়েই কার্যত হতাশ জেলার শিক্ষক-শিক্ষিকারা। এই বিষয়েই জেলা প্রাথমিক শিক্ষা সংসদ (DPSC)-থেকে খোঁজ নিয়ে জানা গেল, নিয়োগ প্রক্রিয়া থমকে আছে আদালতের নির্দেশের কারণেই! মিলন কুমার সিং সহ বেশ কয়েকজন শিক্ষকের করা মামলাতে গত ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন পরবর্তী শুনানি বা নির্দেশের আগে অবধি নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আগামী ২৪ জুন পরবর্তী শুনানি হবে বলেও গত ২২মে-র নির্দেশে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ:

বিজ্ঞাপন (Advertisement):

আদালত এবং ডিপিএসসি (DPSC) সূত্রে জানা গেছে, এই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সেলফ অ্যাসেসমেন্ট বা স্ব-মূল্যায়নে (self appraisal/ self assessment) যে ৩০ নম্বর ধার্য করা হয়েছিল, তাতেই আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মিলন কুমার সিং সহ বেশ কয়েকজন শিক্ষক। শুনানিতে উঠে আসে, এই ধরনের নম্বর এবারই প্রথম দেওয়া হচ্ছে। এমন কোনও নির্দেশিকাও নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের। তা সত্ত্বেও কেন এই ধরনের নম্বরের ব্যবস্থা? প্রশ্ন তোলে আদালত। সংসদ বা ডিপিএসসি-র আইনজীবী অবশ্য জানান, এতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন সমস্যা হবে না। নিয়োগে সিনিয়রিটি বা অভিজ্ঞতাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তা সত্ত্বেও এই বিষয়ে সব পক্ষের হলফনামা চেয়েছেন বিচারপতি ভট্টাচার্য। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৪ জুন। ততদিন অবধি নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।

রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি-র চেয়ারম্যান অনিমেষ দে বলেন, “সেলফ অ্যাসেসমেন্ট বা স্ব-মূল্যায়ন (self appraisal/ self assessment) নিয়ে আপত্তি জানিয়েছেন কিছু শিক্ষক। আমাদের হলফনামা দিতে বলা হয়েছে। আমরা আদালতের নির্দেশে হলফনাফা জমা করছি। আশা করছি খুব শীঘ্রই জট খুলে যাবে। তারপরই পরবর্তী প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।” উল্লেখ্য যে, ১৭ বছর পর প্রায় আড়াই হাজার শূন্যপদে জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে এবার। স্বাভাবিকভাবেই সেই প্রক্রিয়া হঠাৎ থমকে যাওয়ায় চিন্তিত আবেদনকারী শিক্ষক-শিক্ষিকারা।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago