Jhargram

পশ্চিম মেদিনীপুরের পর এবার ঝাড়গ্রাম থেকে গ্রেফতার ‘মাওবাদী সন্দেহভাজন’ বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১৫ অক্টোবর: এর আগে পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল বিশ্বভারতীর এই প্রাক্তন ছাত্রকে। ফের একবার দেশদ্রোহীতার আইনে তাঁকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। বুধবার বীরভূম জেলার শান্তিনিকেতনের গুরুপল্লি এলাকা থেকে টিপু সুলতান (ওরফে, মুস্তাফা) নামে বিশ্বভারতীর এই প্রাক্তন ছাত্রকে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ (UAPA) বা দেশদ্রোহিতার আইনের পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা করা হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। মাওবাদী সন্দেহভাজন বা মাওবাদী যোগে অভিযুক্ত ২৬ বছরের এই যুবককে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, এই গ্রেফতারির বিরোধিতা করে, তীব্র প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। তাঁদের মতে, বিনা কারণে ফের একবার বিশ্বভারতীর প্রাক্তন এই মেধাবী ও প্রতিবাদী ছাত্র-কে গ্রেফতার করেছে পুলিশ। একই দাবি করা হয়েছে টিপু সুলতান ও তাঁর পরিবারের পক্ষ থেকেও।

গ্রেফতার টিপু সুলতান ওরফে মুস্তাফা :

নিজেকে নির্দোষ বলে দাবি করল টিপু সুলতান :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও টিপু সুলতানকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। ২০১৬ সালে ২৯ জানুয়ারি বেলপাহাড়িতে জয়রাম মুর্মুকে অস্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় টিপু সুলতানকেও অভিযুক্ত করে গ্রেফতার করা হয়। এছাড়াও, ২০১৯ সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মাওবাদী-যোগ সন্দেহে টিপুকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে শান্তিনিকেতনেই ছিলেন তিনি। বুধবার ফের তাঁকে ওই পুরানো মামলায় গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। গ্রেফতারির বিরোধিতা করেছে, এপিডিআর। তাঁদের মতে, টিপু সুলতান সম্পূর্ণ নির্দোষ এক পড়ুয়া। তার কাছ থেকে এর আগেও কিছু পাওয়া যায়নি। প্রতিবাদী যুবক বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন টিপুও। ইতিমধ্যে, শান্তিনিকেতন থানার তরফে গ্রেফতারির কথা টিপুর বাবা শেখ কামালউদ্দিনকে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে।

জেলা আদালতে এপিডিআরের সদস্যরা :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago