Administration

‘নবমী-নিশি’ পোহাতে চললো, কংসাবতীর তীরে বিসর্জনের খুঁটিনাটি খতিয়ে দেখল মেদিনীপুর পৌরসভা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর:”ওরে নবমী-নিশি, না হইও রে অবসান…”! মন না চাইলেও রাত পোহালেই মা-কে বিদায় দেওয়ার পালা। বিসর্জনের বাদ্যি বেজে উঠবে। সেই প্রস্তুতি শুরু করে দিল মেদিনীপুর পৌরসভাও। নবমীর দুপুরে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জনের সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে যান, মেদিনীপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান এবং কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা।

গান্ধী ঘাট :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহরের প্রতিমাগুলির নিরঞ্জন হয় মেদিনীপুর শহরের কংসাবতী নদীর ঘাটে। আর, সেই নদী ঘাটে কি কি ব্যবস্থা রাখা হয়েছে, কিভাবেই বা নিরঞ্জন করা হবে সেই সমস্ত বিষয়ে খুঁটিনাটি দেখতেই হাজির হয়েছিলেন পৌর প্রশাসক, কোতোয়ালী থানার আইসি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান জানান, “সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। নদীতে যেহেতু জল রয়েছে তাই বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজনও থাকছে নদীতে, যাতে বড় কোনও বিপর্যয় না ঘটে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago