Kharagpur

Kharagpur: খড়্গপুরে নিগৃহীত খোদ পৌরপ্রধান, অভিযুক্ত যুবক দলেরই কর্মী! “আমি আতঙ্কে আছি”; জানালেন কল্যাণী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ ডিসেম্বর:’রেল শহর’ খড়গপুরে ফের চাঞ্চল্যকর ঘটনা! নিগৃহীত খোদ পৌরপ্রধান! শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নিজের বাড়িতেই পৌরপ্রধান কল্যাণী ঘোষকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল দলীয় কর্মী মহম্মদ ঈশানের বিরুদ্ধে। রাত্রি সাড়ে ১০টা নাগাদ ‘কাস্ট সার্টিফিকেট’ আনতে গিয়ে পৌরপ্রধানকে ফোনে অশ্লীল ভাষায় গালমন্দ করা এবং ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল মহম্মদ ঈশান নামে ওই যুবকের বিরুদ্ধে। রাতেই খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পৌরপ্রধান কল্যাণী ঘোষ। শুক্রবার রাতেই অভিযুক্ত যুবককে আটক করে খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

শুক্রবার রাতে খড়্গপুর টাউন থানায় পৌরপ্রধান কল্যাণী ঘোষ:

আবেদন:

এদিকে, ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে জেলার খড়্গপুর শহরে। খোদ পৌরপ্রধান কল্যাণী ঘোষ শনিবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, “আমি আতঙ্কিত! যদি শহরের ১নং নাগরিকের উপর এইভাবে আক্রমণ হয়; সাধারণ শহরবাসীর কি হবে! আমি পুলিশকে জানিয়েছি। দলের জেলা সভাপতিকেও জানিয়েছি।” এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, “শুধু পৌরপ্রধানই নন, উনি একজন মহিলা। রাতে নিজের বাড়িতেই যদি তাঁর উপর হমলা হয়; তা কখনোই মেনে নেওয়া যায় না। পুলিশ তদন্ত করছে। দলীয়ভাবেও আমরা তদন্ত করে দেখব, এর পেছনে কারুর মদত বা কোন চক্রান্ত আছে কিনা!” ইতিমধ্যেই, ষড়যন্ত্রের আশঙ্কা করেছেন পৌরপ্রধান কল্যাণী ঘোষ। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে নিজের অফিসে পৌরপ্রধান:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার রাতে খড়্গপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকায় পৌরপ্রধান কল্যাণী ঘোষের বাড়ির সামনে গিয়ে তাঁকে ফোন করেন মহম্মদ ঈশান নামে তৃণমূলেরই এক কর্মী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরাও পড়ে। শনিবার এই বিষয়ে পৌরপ্রধান জানান, “রাত্রি তখন ১০টা ২৫ বাজে, আমি অফিসের কাজ করে বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করছি; ঠিক সেই সময়ই ফোন আসে। কাস্ট সার্টিফিকেটে সই করতে হবে। আমি বল, আজকে শরীরটা ভালো নয়; কাল সকালে আসতে। আর এটা তো এমন কিছু জরুরী নয়, কাল সকালে হলেও হবে। এরপরই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ শুনে আশেপাশের লোকেরা বেরিয়ে আসে। তারপরই আমি নিচে নেমে যাই। ততক্ষণে আমার ছেলে দরজা খোলে। তার সঙ্গেও তর্কাতর্কি শুরু করে দেয়। এরপর আমি পৌঁছলে, আমাকে ধাক্কা দেয়।” তারপরই ওই যুবককে স্থানীয়রা পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহরে! বিরোধীরা ইতিমধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই বলে বিষয়টিকে কটাক্ষ করেছেন। জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাস বলেন, “এটা পুরোপুরি ওদের অন্তর্কলহ! তবে, রাতের অন্ধকারে নিজের বাড়িতে খোদ মহিলা পৌরপ্রধান যেভাবে তাঁর দলেরই কর্মীর হাতে নিগৃহীত হলেন, সেখানে খড়্গপুরের সাধারণ নাগরিকদের নিরাপত্তা যে আদৌ নেই; তা আবারও প্রমাণিত হল!”

সিসিটিভি ফুটেজে:

সিসিটিভি ফুটেজে মহম্মদ ঈশান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago