Kharagpur

Kharagpur: নদীর উপর সেতু তৈরি করতে গিয়ে পাড় কেটে ফাঁকা করছেন ঠিকাদার! প্লাবিত হওয়ার আশঙ্কায় খড়্গপুরের গ্রাম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: কেলেঘাই নদীর উপর কংক্রিটের সেতু নির্মিত হচ্ছে। খড়্গপুর ও কেশিয়াড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ এলাকার ধবনী-তে এই সেতু নির্মিত হচ্ছে। কাজের বরাত পেয়েছেন PWD’র এক ঠিকাদার। কিন্তু, সেতু তৈরি করতে গিয়েই কেলেঘাই নদীর পাড়ের মাটি কেটে ফাঁকা করছেন নবকুমার ভুঁইয়া নামে ওই ঠিকাদার, এমনই মারাত্মক অভিযোগ তুলেছেন খড়্গপুর গ্রামীণের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ব্রিজ বা সেতু তৈরি করার সময়, ব্রিজের দুই পাশে যে সংযোগকারী রাস্তা বা অ্যাপ্রোচিং রোড (Approaching Road) তৈরি করতে হয়, ওই ঠিকাদার নদী পাড়ের মাটি কেটে নিয়ে গিয়েই ওই রাস্তা তৈরি করেছেন সম্পূর্ণ বেআইনিভাবে। আর, এভাবে নদীর পাড় কেটে মাটি তুলে নিয়ে যাওয়ার ফলে, বর্ষার সময় প্ললাবনের আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা। যদিও, ওই ঠিকাদার-কে বাধা দেওয়া হলে, তিনি এলাকাবাসীকে জানিয়েছেন, তিনি কোনো অন্যায় করেননি! সরকারি নিয়ম মেনেই সব করছেন।

তৈরি হচ্ছে সেতু :

উল্লেখ্য যে, ব্রিজ বা সেতু তৈরির সময় অ্যাপ্রোচিং রোড বা সংযোগ সাধনকারী রাস্তা তৈরি করতেই হয়। কিন্তু, সেই রাস্তা তৈরি করতে হলে, পৃথক কোনো স্থান থেকে মাটি নিয়ে আসতে হয়। এক্ষেত্রে, প্রয়োজনে ঠিকাদার-কে তা কিনেও নিয়ে আসতে হতে পারে। এমনটাই নিয়ম। কিন্তু, এক্ষেত্রে তা না করে, ওই ঠিকাদার নদী পাড়ের-ই মাটি নিয়ে গিয়ে রাস্তা তৈরি করছেন সম্পূর্ণ বেআইনিভাবে। আর, এর ফল হতে পারে মারাত্মক! নদী তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হতে পারে, নদীতে জল বাড়লেই। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। তাঁরা জানাচ্ছেন, এমনিতেই এই সমস্ত এলাকায় বন্যা হয়। ডুবে যায় গ্রাম। আর, ঠিকাদার যা কাণ্ড ঘটাচ্ছেন, তাতে নদীর জল‌ হু হু করে গ্রামে ঢুকে পড়বে নদীতে সামান্য জল বাড়লেই। এ নিয়ে ঠিকাদার নবকুমার ভুঁইয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “নদীর পাড় কাটব কেন? গ্রামবাসীদের এ নিয়ে কোনো অভিযোগ-ই নেই। অভিযোগ থাকার প্রশ্ন-ও নেই, কারণ, আমি সবকিছু নিয়ম মেনেই করছি!” অপরদিকে, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানিয়েছেন, “গ্রামবাসীদের অভিযোগ পেয়েছি। ওই ঠিকাদার মারাত্মক অপরাধ করেছেন। পাড় কেটে রাস্তা তৈরির কোনো নিয়ম নেই। বাইরে থেকে মাটি কিনে নিয়ে এসে রাস্তা তৈরি করতে হয়। ইতিমধ্যে, PWD কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি। ওই নদী পাড় মেরামত করে দেওয়ার কথা বলেছি কর্তৃপক্ষকে।” বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন PWD’র আধিকারিকরা।

পাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে :

প্লাবিত হওয়ার আশঙ্কা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago