Kharagpur

CPIM: রেড ভলান্টিয়ার থেকে রামবাবু! খড়্গপুরে সিপিআইএম প্রার্থী তালিকায় চমক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: ফের চমক দিল সিপিআইএম। ঘাটাল মহকুমার পর এবার খড়্গপুরেও সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করল। শুধু তাই নয়, প্রার্থী তালিকাতেও চমক। একদিকে যেমন, নবীন-প্রবীণের মিশেল, অন্যদিকে জায়গা পেয়েছেন রেড ভলান্টিয়ার যুবক। অতিমারীর সময়ে যাঁদের শহরজুড়ে অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেছে, তাঁদের মধ্যে অন্যতম মিঠুন দে-কে প্রার্থী (৩৩ নং ওয়ার্ডের) করেছে সিপিআইএম। এছাড়াও, প্রার্থী হয়েছেন স্বচ্ছ ভাবমূর্তির জয়দীপ বোস (২ নং ওয়ার্ড) থেকে শুরু করে অভিজ্ঞ ও বর্ষীয়ান নেত্রী স্মৃতিকণা দেবনাথ (৩৫ নং ওয়ার্ড)। প্রার্থী তালিকায় আছেন রামবাবুও! তবে, এই রামবাবু সেই ‘কুখ্যাত’ রেল মাফিয়া বাসব রামবাবু নন, জি. রামবাবু নামে অভিজ্ঞ শ্রমিক নেতা!

সিপিআইএম প্রার্থী:

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর পৌরসভার মোট ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৯ টি ওয়ার্ডে সিপিআইএম নেতৃত্ব লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই ৯ টি ওয়ার্ডের প্রার্থী তালিকাই মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা ঘোষণা করে দিয়েছেন! বাকি আসনগুলোতে একদিকে যেমন সিপিআইএম-এর শরিক দল সিপিআই লড়াই করবে, ঠিক তেমনই সমঝোতা হওয়ার কারণে কংগ্রেস-কেও কিছু আসন ছাড়া হচ্ছে বলে জানা গেছে দলীয় সূত্রে। সিপিআইএম এর ৯ জন‌ প্রার্থী হলেন যথাক্রমে- ১নংওয়ার্ডে- সঙ্গীতা সিং, ২নং ওয়ার্ডে- জয়দীপ বোস, ৩০নং ওয়ার্ডে- কস্তুরী দাস, ৩৫নং ওয়ার্ডে স্মৃতিকণা দেবনাথ, ৩৩ নং ওয়ার্ডে মিঠুন দে, ১৩নংওয়ার্ডে জি. রামবাবু, ৭নং ওয়ার্ডে প্রবীর দাস এবং ১২নংওয়ার্ডে অনিতবরণ মন্ডল।

জি.রামবাবু (সিপিআইএম প্রার্থী) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago