Recent

Abnormal Death: অস্বাভাবিক মৃত্যু এক যুবকের! পশ্চিম মেদিনীপুরে দেহ উদ্ধার হল পুকুর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: এক যুবকের মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের পান্ডা পাড়ার। মৃত যুবকের নাম দীপক মালিক। বয়স আনুমানিক ৪৪-৪৫। ওই ব্যক্তি ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। বুধবার সকালে ১৬ নং ওয়ার্ডের একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তি:

এই ঘটনা ঘিরে প্রত্যক্ষদর্শীদের অনেকেরই দাবি, বুধবার সকাল থেকেই ওই ব্যক্তি খালি গায়ে দাঁড়িয়েছিলেন পুকুরের জলে। দীর্ঘ সময় ডাকাডাকির পর প্রায় ৪ ঘন্টা পরে জল থেকে উঠে আসেন তিনি। তবে, পুকুরের পাড়ে ওঠার সময় ফের জলে পড়ে যান! তারপরই মৃত্যু হয় ওই ব্যক্তির। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই দীপকের খোঁজ চালাচ্ছিলেন তাঁরা। সকালে খবর পেয়ে, পুকুর পাড়ে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন তিনি! ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago