Kharagpur

Kharagpur: ‘আমি আক্রান্ত হতে পারি, দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে!’ খড়্গপুরে শহীদ বাপ্পাদিত্য’র মূর্তি উন্মোচন করেই বিস্ফোরক শুভেন্দু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট:”আমাকে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন, আমি সব জায়গায় অভিযোগ করবো।‌ আমি যদি শারীরিক ভাবে কোথাও আক্রান্ত হই, তার দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে!” মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুরে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি শহীদ বাপ্পাদিত্য খুটিয়া’র মূর্তি উন্মোচন উপলক্ষে, বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের আহবান উপস্থিত হয়ে এও অভিযোগ করেছেন, “বেহালার মিটিংয়ে উনি কুড়ি মিনিট ধরে কার্যত নাম না করে আমার বিরুদ্ধে অনেক কিছুই বলেছেন। আপনারা সবই শুনেছেন। এই মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের কলঙ্ক!” শুভেন্দু’র দাবি মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা, সিবিআই-এর বিরুদ্ধেও মানুষকে উস্কানি দিচ্ছেন। আর, তাঁর বিরুদ্ধেও! তাই, তিনি আক্রান্ত হলে, তার দায় মুখ্যমন্ত্রীর-ই।

শহীদ বাপ্পাদিত্য খুটিয়া’র আবক্ষ মূর্তি:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭ মে লাদাখে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় খড়্গপুর শহরের বারবেটিয়া এলাকার বাসিন্দা, বীর সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া’র। ৭ সেনা জওয়ান শহীদ হয়েছিলেন ওইদিন। সেই বাপ্পাদিত্য’র আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষেই এদিন খড়্গপুরে এসেছিলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় ক্লাব ও এলাকাবাসী’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিলেন বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ও শীতল কাপাট-ও। তবে, শুভেন্দু অধিকারী’র কথায় এদিনের অনুষ্ঠান ছিল ‘অরাজনৈতিক’। এদিন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাপ্পাদিত্য খুটিয়া’র মা-কে সঙ্গে নিয়ে মূর্তি উন্মোচন করেন। বলেন, “বাপ্পাদিত্য-দের মতো সেনারা আছেন বলেই আমরা শান্তিতে ঘুমোই।” তারপরই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করেন শুভেন্দু। একইসঙ্গে, পূর্ব মেদিনীপুরে তাঁর তেরঙ্গা যাত্রা আটকে দেওয়ায়, বুধবার তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বলে জানিয়েছেন। রাজ্য পুলিশের ডিজি (মনোজ মালব্য) ছাড়াও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (অমরনাথ কে) এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রদ্ধা পান্ডে)’এর বিরুদ্ধেই এই মামলা বলে জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago