Kharagpur

SP Paschim Medinipur: মহকুমাবাসীর সঙ্গে ‘দূরত্ব’ কমাতে এবার থেকে সপ্তাহে ৩ দিন খড়্গপুরের অফিসে বসবেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: মহকুমাবাসীর অভাব-অভিযোগ (Grievance), সমস্যা প্রভৃতি মেটাতে তথা মহকুমাবাসীর সঙ্গে ‘দূরত্ব’ আরো কমাতে এবার থেকে সপ্তাহে তিন দিন খড়্গপুরের এস.পি অফিসে (Camp Office of SP Paschim Medinipur) বসবেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। শুক্রবার বিকেলে পুলিশ দিবসে (১ সেপ্টেম্বর) খড়গপুরের সাউথ সাইড সংলগ্ন সিএমই গেট এলাকায় (রেল কলোনিতে) নবনির্মিত অফিস (এখনও অসমাপ্ত) উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের SP।

নতুন ক্যাম্প অফিসে :

SP জানান, “এবার থেকে সপ্তাহে তিন দিন, যথাক্রমে- মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার দ্বিতীয় অর্ধে (বেলা ২টো থেকে) আমি এই ক্যাম্প অফিসে বসবো। যাতে এই মহকুমার বাসিন্দারা আরো সহজেই তাঁদের সমস্যা বা অভাব-অভিযোগ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে তাঁদের আর মেদিনীপুরের অফিসে ছুটে যেতে হবে না, চাইলে এখানেই তাঁদের গ্রিভেন্স বা অভিযোগ নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন।” আগামী সপ্তাহ থেকেই জেলা পুলিশ সুপারের এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে সূত্রের খবর।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago