Kolkata High Court

CRPF in SSC Office: মধ্যরাতেই স্কুল সার্ভিস কমিশনের অফিস দখল নিচ্ছে CRPF বাহিনী! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ মে: শেষ পর্যন্ত এ যাবৎকালের নজিরবিহীন ঘটনা-ই ঘটলো পশ্চিমবঙ্গে! আজ, বৃহস্পতিবার (১৯ মে) মধ্যরাত থেকেই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) এর সদর দপ্তর ‘আচর্য সদন’ এর দখল নিতে চলেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তথা CRPF (Central Reserve Police Force)। চাকরিপ্রার্থীদের করা মামলায়, মধ্যরাতেই এমন আলোড়ন সৃষ্টিকারী নির্দেশ দিলেন দুর্নীতির বিরুদ্ধে ‘আপোষহীন’ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ রাত্রি সাড়ে বারোটা থেকেই এসএসসি অফিসের দখল নিতে চলেছে সিআরপিএফ বাহিনী। শুধু তাই নয়, বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত এসএসসির অফিসে ঢুকতে পারবেন না দপ্তরের কেউ। এমনকি, বুধবার দুপুরের পর থেকে আচার্য সদনে কেউ ঢুকে ছিল কিনা, সেই সিসিটিভি ফুটেজও বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে জমা দিতে হবে তাঁর এজলাসে অর্থাৎ আদালতে। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আচার্য সদন :

প্রসঙ্গত উল্লেখ্য, তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় বুধবার রাত্রি ১০ টা নাগাদ কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শুরু হয় রাত্রি এগারোটা নাগাদ। চাকরিপ্রার্থীদের সেই মামলাতেই এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এই আশঙ্কা করছিলেন চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, আজকেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল হয়েছে। ‌এই প্রথমবার একজন আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের। অন্যদিকে, প্রায় তিন ঘন্টা ধরে সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। সবমিলিয়ে তাই, চাকরি প্রার্থীরা আশঙ্কা করছিলেন দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার।

নজিরবিহীন নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago