Kolkata High Court

SSC: নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! প্রমাণ লোপাটের আশঙ্কা, SSC অফিস ঘিরতে হবে CRPF দিয়ে, মধ্যরাতেই শুনানি শুরু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে: নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! মধ্যরাতে শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। দাবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিস অর্থাৎ ‘আচার্য সদন’ সিআরপিএফ বাহিনী দিয়ে ঘিরে ফেলতে হবে। তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় মধ্যরাতেই কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলো স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। ‌শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শুরু হয়েছে রাত্রি এগারোটা নাগাদ।

আচার্য সদন :

স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এই আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা। ‌ প্রসঙ্গত উল্লেখ্য, আজকেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল হয়েছে। ‌ এই প্রথমবার একজন আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের। অন্যদিকে, প্রায় তিন ঘন্টা ধরে সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। সবমিলিয়ে তাই, চাকরি প্রার্থীরা আশঙ্কা করছেন দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে! আপডেট: মামলায় জিতে গেলেন চাকরিপ্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের অফিসের দখল নিতে চলেছে CRPF। আজ (বৃহস্পতিবার, ১৯ মে) রাত্রি সাড়ে বারোটার মধ্যে আচার্য সদনের দখল নেবে CRPF বাহিনী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago