Kolkata High Court

CBI Investigation: অভিজিৎ এফেক্ট! গভীর রাতেই নিজাম প্যালেসে SSC’র উপদেষ্টা, আজ দিতে হবে রিপোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ এপ্রিল: একেই বলে, ‘ঠেলার নাম বাবাজী!’ কলকাতা হাইকোর্টের কড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন, “আজকের (৩১ মার্চ) মধ্যেই জিজ্ঞাসাবাদ করতে হবে। আগামীকাল (১ এপ্রিল) রিপোর্ট দিতে।” আর, এর ফলেই, বিকেল থেকে খোঁজ চলে এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার। কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি! অবশেষে, রাত্রি ১১ টা ১৫ নাগাদ নিজেই হাজির হয়ে যান নিজাম প্যালেসে। গভীর রাতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। আজ, শুক্রবার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে ঐই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, রাত ১২-টার পরেও শান্তিপ্রসাদ নিজাম প্যালেসে ছিলেন। আদালত নির্দেশ দিয়েছে, শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য উঠে এল তা শুক্রবার সকালে জানাতে হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ :

প্রসঙ্গত, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদের নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে। তার পরেই বৃহস্পতিবার শান্তিপ্রসাদকে জেরা করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় আদালত। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গ্রুপ ডি-তে ৯৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৬ সালে। ৪ মে ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়। তখন অভিযোগ ওঠে, ৯০ জনের নাম প্যানেলে নেই। কিন্তু, কোনো এক অজানা কারণে, তাঁরা চাকরি পেয়ে গিয়েছেন!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago