Kolkata

বিমান হাইজ্যাক করার হুমকি ফোনে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে! একজনকে আটক করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ আগস্ট: তালিবান-আতঙ্কের মধ্যেই বিমান হাইজ্যাক করার হুমকি ফোন কলকাতা বিমানবন্দরে! বুধবার সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৭ টার মধ্যে কলকাতা বিমানবন্দরের ভিতরে এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাক করার হুমকি আসে দমদম এয়ারপোর্টে। সূত্রের খবর, বাংলাতেই এক ব্যক্তি বলে আপনাদের বিমান হাইজ্যাক করা হবে! তারপরই বিমানবন্দরের নিরাপত্তা মজবুত করা হয় এবং তল্লাশি চালানো হয় বলে খবর। তারপরই অবশ্য ওই ফোন নম্বর ট্রেস রাত্রি সাড়ে দশটা নাগাদ এক ব্যক্তিকে আটক করা হয়!

আতঙ্ক কলকাতা বিমানবন্দরে :

বিমানবন্দর সূত্রে খবর, সন্ধ্যা ৭ টার কিছু পরেই এয়ার ইন্ডিয়ার অফিসের ল্যান্ড লাইন নম্বরে এই ফোনটি আসে। ফোন করে এক ব্যক্তি বাংলায় বলে, “আপনাদের ফ্লাইট হাইজ্যাক করা হবে।” এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, যে ব্যক্তি ফোন করেছিল সে নিজেকে প্রশান্ত বিশ্বাস বলে পরিচয় দেয়। সেই ফোন পাওয়ার পরই এয়ার ইন্ডিয়ার বিমানগুলির নিরাপত্তা একধাক্কায় কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, বম্ব স্কোয়াড থেকে ডগ স্কোয়াড, সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দরে থাকা এয়ার ইন্ডিয়ার সব বিমানগুলিতেও বর্তমানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরটি ইতিমধ্যেই ট্র্যাক করে ফেলে পুলিশ। ফোনটি উত্তর ২৪ পরগনার বনগাঁর কুন্দিপুর থেকে এসেছিল। ইতিমধ্যেই পুলিশ প্রশান্ত বিশ্বাসের বাড়িতে পৌঁছে, তাকে আটক করে থানায় নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে, কী কারণে এয়ার ইন্ডিয়ার অফিসে সে ফোন করেছিল। ফোন নম্বরটিও বা কোথা থেকে পেয়েছে সে! তবে, একটি সূত্র জানাচ্ছে প্রশান্ত মানসিক ভারসাম্যহীন! তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago