Political Violence

দুয়ারে সরকারে যোগ দেওয়া লোকজন তেড়ে গেল দিলীপ ঘোষের গাড়ির দিকে! ছবি তুলতে গিয়ে আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের সাংবাদিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে! বিক্ষোভের ছবি তুলতে গিয়ে আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে, দাঁতনের মনোহরপুর এলাকায়! জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মনোহরপুরের কাছে সাহানিয়া গ্রামে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করতে এবং অত্যাচারিত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ তখনই মনোহরপুর হাইস্কুলের সামনে চলছিল “দুয়ারে সরকার” কর্মসূচি। সেই এলাকার সামনে দিলীপ ঘোষের গাড়ি পৌঁছতেই রে রে করে তেড়ে আসে কিছু লোকজন। শুরু হয় গাড়ি ঘিরে বিক্ষোভ। গাড়ির উপর চলে কিল চড় ঘুসি। স্লোগান দেওয়া হয়- “গো ব্যাক”! “যমের দুয়ারে স্লোগান বলেছেন কেন জবাব চাই!” ইত্যাদি। এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে গিয়ে আক্রান্ত হলেন জেলার এক সাংবাদিক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, পরিস্থিতি বেগতিক দেখে দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব গাড়ি ঘুরিয়ে ফিরে যান বেলদার দিকে।

বিক্ষোভ দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ :

দাঁতনে চললো বিক্ষোভ :

বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তাঁর নিজের সংসদীয় এলাকায়, দাঁতন বিধানসভার সাহানিয়া গ্রামে আজ দুপুরে একটি দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। এই দাঁতন বিধানসভায় বিজেপি মাত্র ৮০০ (প্রায়) ভোটে পরাজিত হয়। প্রশ্ন উঠছে এই এলাকায় বিজেপি শক্তিশালী হওয়া সত্ত্বেও বিজেপি রাজ্য সভাপতি তথা এলাকার সাংসদকে এভাবে আক্রান্ত হতে হলে কেন? তৃণমূল বলছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। উনি এলাকার মানুষ-কে প্ররোচিত করতে গিয়েছিলেন, দুয়ারে সরকার কর্মসূচিকে ওনারা “যমের দুয়ারে সরকার” বলে কটাক্ষ করেন! তাই, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। যদিও খড়্গপুরে পৌঁছে দিলীপ ঘোষ জানিয়েছেন, “তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে! আমরা প্ররোচনায় পা দিইনি। গিয়েছিলাম অত্যাচারিত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে। তা না করেই চলে আসতে হল। তৃণমূল বাংলায় এই কান্ড করছে, এবার বাংলার বাইরে তৃণমূল পা দিতে পারবে তো!” এই ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি সোমেন তেওয়ারি। অপরদিকে, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মানুষ উপকৃত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার থেকে। আর উনি গিয়ে এলাকাবাসীকে উত্তেজিত করতে গিয়েছিলেন। তাই, এলাকাবাসী ওনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।”

আক্রান্ত সাংবাদিক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago