Literature and Culture

Literary Meet: মেদিনীপুরের তরুণ কবিদের উদ্যোগে সাহিত্যচর্চার অনন্য আয়োজন, চতুর্থ লিটেরারি মিটের উদ্বোধনে অভিনেতা ভাস্বর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি-চর্চার পীঠস্থান শহর মেদিনীপুরে এবারও মহাসাড়ম্বরে আয়োজিত হলো মেদিনীপুর লিটেরারি মিট (Midnapore Literary Meet)। মেদিনীপুরের তরুণ কবিদের এই অনন্য উদ্যোগে সাড়া দিয়ে একঝাঁক সৃজনশীল মানুষ এবারও উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরে। এবার, এই অনুষ্ঠান আয়োজিত হয় শহরের উপকন্ঠে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University)। রবিবাসরীয় সকালে (৭ জানুয়ারি), রবি ঠাকুরের ‘প্রিয়’ ছাতিম চারায় জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চতুর্থ লিটেরারি মিটের উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা ও লেখক ভাস্বর চট্টোপাধ্যায়।‌ প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী সুপান্থ বসু। এছাড়াও ছিলেন, অন্যান্য বিশিষ্ট অতিথি ও এই প্রজন্মের কবি-লেখকরা।

উদ্বোধন:

এবারের প্যানেলে ছিল কবিতা, গদ্য ও নাটক। কবিতা প্যানেলের বিষয় ছিল, ‘অধিক মেধা এবং মননের চর্চা কি কবিতায় মৌলিক স্বরের ক্ষেত্রে অন্তরায়?’ আলোচক ছিলেন সুমন গুণ, নিতাই জানা ও পায়েল সেনগুপ্ত। এই পর্বের সঞ্চালক ছিলেন অনিমিখ পাত্র। গদ্য প্যানেলের বিষয় ছিল, ‘বর্তমান ক্রীড়া সাহিত্য ও আধুনিক সমাজ’। আলোচক ছিলেন, সব্যসাচী সরকার ও তন্ময় চক্রবর্তী। এই পর্বের সঞ্চালক ছিলেন অর্পণ গুপ্ত। নাটক প্যানেলের বিষয় ছিল, ‘শক্তিশালী হলেও জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রী না থাকলে প্রেক্ষাগৃহে দর্শক আসে না। বাস্তব কি এটাই?’ আলোচক ছিলেন আশীষ চট্টোপাধ্যায় ও অভি চক্রবর্তী। এই পর্বের সঞ্চালক ছিলেন সায়ন ভট্টাচার্য।

এদিন ‘মেদিনীপুরের সাহিত্যচর্চা’ বিষয় নিয়ে আলোচনা করেন মৃদুল শ্রীমানী। অর্পিতা কুণ্ডু, দেবব্রত চট্টোপাধ্যায়, সোনালী ঘোষ, রাজদীপ পুরী, উষসী কাজলি, সব্যসাচী মজুমদার সহ দক্ষিণবঙ্গের ১২ জন বিশিষ্ট কবি এদিন কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোম চক্রবর্তী ও কুমারেশ দে। মেদিনীপুরের তরুণ কবিদের অন্যতম সদস্য মঙ্গল হাজরা এদিন উদ্বোধক ভাস্বর চট্টোপাধ্যায়কে উপহার দেন হাতে আঁকা ছবি। এদিন উদ্বোধন হয় মেদিনীপুর শহরের দশটি স্কেচ। উপস্থিত সকল আলোচক, কবি, অতিথি, দর্শক ও শ্রোতাকে একাধিক আন্তরিক উপহারের সঙ্গে দেওয়া হয়েছিল খাগের কলম। সভা প্রাঙ্গণে ছিল বই এবং লিটল ম্যাগাজিনের স্টলও। আয়োজকদের পক্ষ থেকে সভাপতি সিদ্ধার্থ সাঁতরা ও সম্পাদক অভিনন্দন মুখোপাধ্যায় বলেন, “আন্তরিকতার সঙ্গে এবারও আয়োজিত হয়েছিল মেদিনীপুর লিটেরারি মিট। চতুর্থ বছরের আয়োজন সর্বাঙ্গীনভাবে সফল।”

উপহার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago